Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্টারনেট ছাড়াই করা যাবে ইউপিআই পেমেন্ট, মনে রাখতে হবে বিশেষ কোড, জেনে নিন

সঠিক উপায় মেনে গুগল পে, ফোনপে, পেটিয়েম-এর মতো ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করলে, তার জন্য সব সময় ইন্টারনেটের প্রয়োজন পড়বে না। এর জন্য রয়েছে কয়েকটি উপায়। 

ইন্টারনেট ছাড়াই করা যাবে ইউপিআই পেমেন্ট, মনে রাখতে হবে বিশেষ কোড, জেনে নিন

ইউপিআই পেমেন্ট

শেষ আপডেট: 3 September 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল যুগে ইউপিআই পেমেন্ট ছাড়া এক পা-ও চলতে পারেন না বহু মানুষ। তবে সমস্যা একটাই। ইউপিআই পেমেন্টের জন্য ভাল ইন্টারনেটের প্রয়োজন। অনেক সময় এমন হয় যে, ইন্টারনেট ঠিকভাবে কাজ না করলে, অনলাইন পেমেন্টেও সমস্যা দেখা যায়। চলতি বছরের এপ্রিলেই এই সমস্যা থেকে মুক্তির কথা জানিয়েছিল আরবিআই।

কিন্তু তারপরেও বিনা ইন্টারনেটে ইউপিআই ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ছিলেন মানুষ। তবে সঠিক উপায় মেনে গুগল পে, ফোনপে, পেটিয়েম-এর মতো ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করলে, তার জন্য সব সময় ইন্টারনেটের প্রয়োজন পড়বে না। এর জন্য রয়েছে কয়েকটি উপায়। 



ইউএসএসডি (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস) পরিষেবা ব্যবহার করে অনলাইন পেমেন্ট করার সময় যদি ইন্টারনেটের সমস্যা দেখা দেয়, তাহলে *৯৯# ব্যবহার করা যেতে পারে। আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস হল একটি ডেটা চালিত মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা।


ইউএসএসডি সারা দেশে সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসে। এই সার্ভিসটি হিন্দি, ইংরাজির পাশাপাশি ১৩টি অন্যান্য ভাষায় ব্যবহার করা যায়। এর সাহায্যে ইন্টারনেট ছাড়াই টাকা পাঠানো যায়।


আর এই পরিষেবাকে কাজে লাগিয়েই ইন্টারনেট ছাড়া যে কোনও জায়গায় অনলাইন পেমেন্ট করতে পারবেন। দেখে নেওয়া যাক সেই সহজ উপায়: 
ইন্টারনেট ছাড়া ইউপিআই পেমেন্ট করার জন্য প্রথমে স্মার্টফোনে *৯৯# ডায়াল করতে হবে। এরপর একই ফোন নম্বর ব্যবহার করতে হবে, যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে।


এরপর অনেকগুলো ভাষা স্ক্রিনে দেখানো হবে। সেই থেকে নিজের পছন্দের যে কোনও একটি ভাষা বেছে নিতে হবে। এবার ব্যাঙ্কের নাম লিখতে হবে।
তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির একটি তালিকা দেখানো হবে, যা নিজেদের ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে। এবার মেয়াদ শেষ হওয়ার তারিখ আর ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা লিখতে হবে। সমস্ত সেটআপ সম্পূর্ণ হয়ে গেলেই অনলাইন পেমেন্ট করা যাবে। তার জন্য কোনও ইন্টারনেটের প্রয়োজন নেই। 


```