
পৃথিবীতে কখন মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে?
শেষ আপডেট: 30 September 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: কবে পৃথিবীতে মানুষের শেষ দিন হবে? যুগ যুগ আগে পৃথিবীতে মানুষ ছিল না, শুধু গাছ, নদী, পাহাড় এবং বিভিন্ন প্রাণীর বসবাস ছিল। আবার তেমনই দিন ফিরে আসতে চলেছে। পৃথিবী থেকে বিলুপ্ত হবে মানুষ। আর বেশি দেরি নেই। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
কম্পিউটারের ব্যবহার করে জানতে পেরেছেন, পৃথিবীতে ধীরে ধীরে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তারপরেই পুরোপুরি বদলে যাবে পৃথিবীর মানচিত্র। তবে এর শুধুটা হবে জনসংখ্যাকে কেন্দ্র করে। ধীরে ধীরে কমতে থাকবে জনসংখ্যা।
কীভাবে করা হল এই গবেষণা? একদল বিজ্ঞানী প্রযুক্তিকে ব্যবহার করেই জানতে পেরেছেন, এই পৃথিবীতে কখন মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে। ব্যবহার করা হয়েছে কম্পিউটার মডেল। সেখান থেকে উঠে এসেছে ভবিষ্যদ্বাণী।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) একদল বিজ্ঞানী জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন। তারপরেই ফলাফল হিসেবে উঠে এসেছে একাধিক ডেটা।
ক্লাব অফ রোমে প্রকাশিত এই গবেষণায় আসন্ন 'বিবর্তনের সীমা' তুলে ধরা হয়েছে, যা শেষ পর্যন্ত মানুষকে পতনের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তার সময়ও নির্ধারন করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই শতাব্দীর মাঝামাঝি সময়ে মানব জাতির পতন ঘটবে। ব্যবহার করার মতো আর কোনও কিছুই থাকবে না পৃথিবীতে। সব কিছুই শেষ হয়ে যাবে।