Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যের অগ্নি বিচ্ছুরণ ধেয়ে আসছে পৃথিবীতে, ক্ষতির আশঙ্কা স্যাটেলাইট থেকে পাওয়ার গ্রিডে

পৃথিবী ধ্বংসের আগাম বার্তা! এই বার্তা এবার ঘুম উড়িয়েছে বিজ্ঞানীদের। সৌর ঝড়ের তাণ্ডব গোটা মহাকাশ জুড়ে।

সূর্যের অগ্নি বিচ্ছুরণ ধেয়ে আসছে পৃথিবীতে, ক্ষতির আশঙ্কা স্যাটেলাইট থেকে পাওয়ার গ্রিডে

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 October 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী ধ্বংসের আগাম বার্তা! এই বার্তা এবার ঘুম উড়িয়েছে বিজ্ঞানীদের। সৌর ঝড়ের তাণ্ডব গোটা মহাকাশ জুড়ে। একের পর এক আগুনের শিখা বেরিয়ে আসছে সূর্য থেকে। এটাই প্রথম নয়। তাহলে বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে কেন এই সৌর ঝড়? 

কারণ গত ৭ বছরে এই ধরনের আগুনের শিখা সূর্য থেকে বেরতে দেখা যায়নি। সৌর ঝড় দেখা গিয়েছে একাধিকবার। আর তা টেলিস্কোপের মাধ্যমে তুলেও ধরেছেন মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু এবার সূর্যের চারিদিকে তৈরি হয়েছে একটি চৌম্বকীয় ক্ষেত্র। যার প্রভাব সরাসরি পড়বে পৃথিবীর উপর। বিজ্ঞানীদের মতে, সৌর ঝড়ের কারণে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার ক্ষতিগ্রস্তও হতে পারে।


closeup of a bright flash of white light erupting on the sun's orange surface

এই সৌর ঝড়ের কারণে একটি করোনাল মাস ইজেকশন (সিএমই) পৃথিবীতে আসছে। লাইভ সায়েন্সের রিপোর্ট অনুযায়ী, সর্বশেষ সোলার ফ্লেয়ারটি ছিল এক্স-ক্লাস ক্যাটাগরির, যা খুবই সামান্য। কিন্তু এবারের এই আগুনের শিখা এক্স-৯ ক্যাটাগরির। এই সোলার ফ্লেয়ারটি গত ৭ বছরে মহাকাশে দেখা যায়নি। 

এর কী ধরনের প্রভাব পড়বে পৃথিবীর উপর?

মহাকাশ বিজ্ঞানীদের মতে, এর আগে ২০১৭ সালে, সূর্য থেকে এক্স১১.৮ এবং এক্স ১৩.৩ তীব্রতার সৌর শিখা বেরিয়েছিল। কিন্তু তা পৃথিবীতে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। এবার যে তীব্রতা দেখা যাচ্ছে, তাতে সেই সৌর তাপ পৃথিবীর দিকে ক্রমশ এগিয়ে আসছে। ফলে পৃথিবীর বিকিরণ বেড়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে আফ্রিকা এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 

এই সৌর ঝড় যদি বাড়তে থাকে, তাহলে বিজ্ঞানীদের অনুমান গোটা পৃথিবীতে এর প্রভাব পড়তে আর বেশি দেরি নেই। ৬ অক্টোবর পৃথিবীতে বিরাট বিকিরনের দেখা মিলবে। 


```