Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Strawberry Moon: আকাশে আজ রাতে স্ট্রবেরি মুন! দেখা যাবে দেশের সব জায়গা থেকে

জুন মাসের সুপার মুনকে বলা হয় ‘স্ট্রবেরি মুন।’ শুধু রূপে নয়, গুরুত্বও রয়েছে এর অনেক।

Strawberry Moon: আকাশে আজ রাতে স্ট্রবেরি মুন! দেখা যাবে দেশের সব জায়গা থেকে

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 11 June 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: চাঁদ দেখতে যারা মুখিয়ে থাকেন, তাদের জন্য আজ বিশেষ দিন। কারণ, আজ রাতেই দেখা যাবে বছরের প্রথম পূর্ণচন্দ্র। জুন মাসের সুপার মুনকে বলা হয় ‘স্ট্রবেরি মুন।’ শুধু রূপে নয়, গুরুত্বও রয়েছে এর অনেক।

‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী আলগোনকুইন সম্প্রদায়ের কাছ থেকে। তাঁদের মতে, জুন মাসের এই সময়ে সামান্য কিছুক্ষণের জন্য স্ট্রবেরি ফল সংগ্রহের ঋতু শুরু হয়। সেকারণেই এই পূর্ণচন্দ্রের নাম রাখা হয়েছে ‘স্ট্রবেরি মুন।’ যদিও চাঁদটি কোনওভাবেই গোলাপি বা লালচে রঙের হয় না, কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে গ্রীষ্মকালীন ফলের ঋতুর আগমনের বার্তা।

এই বছরের স্ট্রবেরি মুন বিশেষ। কারণ এটি একটি সুপারমুন অর্থাৎ, চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছবে বুধবার রাতে, যাকে বলা হয় ‘পেরিজি।’ ফলে চাঁদকে অন্য পূর্ণিমায় দেখা চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও অনেক উজ্জ্বল দেখাবে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দেশের অধিকাংশ অঞ্চলে আজ রাতের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে চাঁদ দেখতে কোনও অসুবিধা হবে না।

এদিকে স্ট্রবেরি মুনের রয়েছে সাংস্কৃতিক এবং কৃষিভিত্তিক তাৎপর্যও। বহু সংস্কৃতিতে এই পূর্ণিমার চাঁদকে ধরা হয় ঋতু পরিবর্তনের প্রতীক হিসেবে। কেউ কেউ একে গ্রীষ্মের প্রাচুর্য, ফল ও উর্বরতার প্রতীকও মনে করেন। কৃষিজীবী সমাজে বহু আগে থেকেই চাঁদের এই পর্যায়কে চাষবাসের এক বিশেষ ছন্দের সূচনা হিসেবে দেখা হয়েছে।

আজ রাতে জ্যোতির্বিজ্ঞানী-সহ সকলে সাক্ষী থাকবেন এক অপূর্ব চাঁদের। আর চাঁদের আলোয় গা ভাসাতে এখনই ঠিক করে ফেলুন, কোথা থেকে দেখবেন বছরের প্রথম সুপারমুন বা স্ট্রবেরি মুন।


```