Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নষ্ট হচ্ছে একের পর এক জিন, পুরুষ-শূন্য হতে চলেছে পৃথিবী! আর কী বলছেন বিজ্ঞানীরা?

এখনও সমাজে অনেকেই সন্তান ছেলে না মেয়ে হবে তা নিয়ে আগ্রহী। কিন্তু জানেন কি, এমনটা নির্ভর করে পুরুষের শরীরের ওয়াই ক্রোমোজোমের উপর?

নষ্ট হচ্ছে একের পর এক জিন, পুরুষ-শূন্য হতে চলেছে পৃথিবী! আর কী বলছেন বিজ্ঞানীরা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 31 December 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো: এখনও সমাজে অনেকেই সন্তান ছেলে না মেয়ে হবে তা নিয়ে আগ্রহী। কিন্তু জানেন কি, এমনটা নির্ভর করে পুরুষের শরীরের ওয়াই ক্রোমোজোমের উপর? এই ক্রোমোজোমের সাহায্যেই মহিলার গর্ভে পুত্রসন্তান আসে। তবে বিজ্ঞান বলছে, এই ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে ছোট হয়ে আসছে এবং ভবিষ্যতে একেবারে হারিয়েও যেতে পারে।  

মানুষের শরীরের প্রতিটি কোষে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। নারীদের ক্ষেত্রে দু'টি এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। সন্তান ছেলে হবে না মেয়ে, তা নির্ভর করে ডিম্বাণুর সঙ্গে এক্স বা ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর মিলনের উপর।  

‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স’-এর একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, পুরুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ ছোট হচ্ছে। বিজ্ঞানীদের মতে, ১৬৬ মিলিয়ন বছরে এই ক্রোমোজোম প্রায় সব জিন হারিয়ে ফেলেছে। এখন এতে মাত্র ৫৫টি জিন অবশিষ্ট রয়েছে, যেখানে নারীদের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন রয়েছে।  

প্রফেসর জেনি গ্রেভস জানিয়েছেন, এই ধারা চলতে থাকলে আগামী ১১০ লক্ষ বছরের মধ্যে ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে। তখন হয়তো কেবল মেয়েদেরই জন্ম হবে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি পৃথিবী থেকে একদিন পুরুষ হারিয়ে যাবে?  

প্রফেসর গ্রেভস মনে করেন, এমনটা যে হবেই, তা পুরোপুরি বোঝা যাচ্ছে না। নতুন লিঙ্গ নির্ধারণকারী জিন উদ্ভাবিত হতে পারে, যা পুরুষের অস্তিত্ব রক্ষা করবে। তবে এই পরিবর্তন সহজ নয় এবং এতে ঝুঁকি থাকবে। যদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিবর্তনের আলাদা ধারা তৈরি হয়, তবে মানুষ কীভাবে টিকে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।  

বিজ্ঞানীরা বলছেন, এত দীর্ঘ সময়ে পৃথিবীর মানুষের রূপ ও প্রকৃতি বদলে যেতে পারে। হয়তো একদিন পৃথিবীতে সম্পূর্ণ নতুন ধরনের মানুষের দেখা মিলবে।  


```