এই গ্রহণের রেখা পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া হয়ে মিশরে প্রবেশ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, লাক্সর ও আসওয়ানে পূর্ণগ্রাসের স্থায়িত্ব সবচেয়ে বেশি থাকবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 December 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: ২০২৭ সালের ২ অগস্ট আকাশজুড়ে দেখা মিলবে বিরল মহাজাগতিক দৃশ্যের। জ্যোতির্বিজ্ঞানীরা (Astrologists) জানিয়েছেন, বছরের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse) হবে অস্বাভাবিকভাবে দীর্ঘ। কিছু এলাকায় টানা ছয় মিনিট পর্যন্ত দিনের আলো মিলিয়ে যাবে। আধুনিক যুগে এটিই হতে চলেছে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ।
এই গ্রহণের রেখা পূর্ব আটলান্টিক (Atlantic) থেকে শুরু হয়ে মরক্কো (Morocco), আলজেরিয়া (Algeria), তিউনিসিয়া (Tunisia), লিবিয়া (Lybia) হয়ে মিশরে (Egypt) প্রবেশ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, লাক্সর ও আসওয়ানে পূর্ণগ্রাসের স্থায়িত্ব সবচেয়ে বেশি থাকবে। এরপর গ্রহণের ছায়া পাড়ি দেবে আরব দুনিয়া ও ভূমধ্যসাগরের আকাশে।
ইউরোপের (Europe) বড় অংশ, পশ্চিম এশিয়া এবং পূর্ব আফ্রিকার বহু দেশেও দেখা যাবে আংশিক গ্রহণ। সেখানে সূর্যকে এমনভাবে দেখা যাবে যেন কেউ অর্ধেক খেয়ে নিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), অস্ট্রেলিয়া (Australia) ও এশিয়ার বেশিরভাগ দেশ থেকে এই বিরল দৃশ্য দেখা সম্ভব হবে না।
পূর্ণগ্রাসের কয়েক মিনিটে সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলে হঠাৎ করে দিনে নেমে আসবে সন্ধে। তাপমাত্রা সামান্য কমতে পারে। সূর্যের উজ্জ্বল রশ্মি তখন অন্ধকারাচ্ছন্ন বলয়ের চারপাশে জ্বলবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পুরো আলোর পথ ঢেকে দেয়, তখন এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা দেয়। সেই সময় প্রাণীকূলের আচরণেও দেখা যায় অদ্ভুত পরিবর্তন। পাখিরা বাসায় ফিরে আসে, আশপাশে তৈরি হয় অস্বাভাবিক নিস্তব্ধতা।
২০২৭ সালের এই গ্রহণ তাই শুধু জ্যোতির্বিজ্ঞানের জন্যই নয়, পৃথিবীর নানা প্রান্তের মানুষদের জন্যও এক অমূল্য অভিজ্ঞতা হয়ে উঠবে।