Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতে লঞ্চ হল ওয়ান প্লাসের সস্তা ট্যাব! কেনার আগে জেনে নিন দাম ও ফিচার্স

ভারতে লঞ্চ হল ওয়ান প্লাসের সস্তা ট্যাব! কেনার আগে জেনে নিন দাম ও ফিচার্স

শেষ আপডেট: 6 October 2023 20:33

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান প্লাস প্যাড গো (OnePlus Pad Go) নিয়ে গ্রাহকদের মধ্যে উন্মাদনা ছিলই। প্রস্তুতকারক সংস্থা, ইতিমধ্যেই এই ট্যাবলেটের ফিচার্স প্রকাশ করেছিল। সেইসব ফিচার্স সামনে আসতে অনেকেই কেনার আগ্রহ দেখিয়েছিলেন। বহু প্রতীক্ষিত ওয়ান প্লাসের সেই ট্যাবলেট ভারতে লঞ্চ করল। এটাই ভারতের বাজারে ওয়ান প্লাসের সবচেয়ে সস্তা ট্যাবলেট!

প্রথমেই আসা যাক, এই ট্যাবের স্পেসিফিকেশনে। ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এতে। যার রেজলিউশন ২ K এবং রিফ্রেশ রেট ৯০ Hz। চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে ডিসি ডিমিং সাপোর্ট থাকছে। এতে ৭:৫ অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন রয়েছে। ওয়ান প্লাস দাবি করেছে, এই স্ক্রিনে বই পড়া, গেম খেলা এবং ওয়েব পেজগুলির জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন গ্রাহকরা।

এই ট্যাবে MediaTek Helio G99 চিপ থাকছে। এই ট্যাবের তিনটি বিকল্প পাবেন গ্রাহকরা। প্রতিটি ক্ষেত্রেই ৮ জিবি র‍্যাম থাকছে। এছাড়াও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এতে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে। 

ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাসের নয়া ট্যাবটির সামনে এবং পিছনের প্যানেলে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। উভয় ক্যামেরাই ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারে। ওয়ান প্লাস প্যাড গো-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ব্যাটারি ব্যাকআপ ৮ হাজার এমএএইচ। 

এবার আসা যাক ট্যাবটির দামের প্রসঙ্গে। ১৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে এই ট্যাবের দাম। এই দামের রেঞ্জে আপনি পাবেন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই দামে আপনি শুধু ওয়াইফাই সুবিধা পাবেন। এই স্পেসিফিকেশনে এলটিই সুবিধাযুক্ত প্যাডের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজযুক্ত ট্যাবের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। 

৬ তারিখ লঞ্চ হলেও আপনি এই প্যাড কিনতে পারবেন ২০ অক্টোবর থেকে। আগামী ১২ অক্টোবর দুপুর ১২ টা থেকে প্রি-অর্ডার দেওয়া যাবে। অ্যামজন, ফ্লিপকার্ট এবং ওয়ান প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবে ওয়ান প্লাস প্যাড গো।


```