Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমূল পরিবর্তন হতে পারে অনলাইন পেমেন্ট সিস্টেমের, ওটিপি-র বদলে তাহলে কী?

অনলাইন পেমেন্ট নিয়ে একটা চিন্তা যে দিনদিন বাড়ছে সেটা অস্বীকার করা যায় না।

আমূল পরিবর্তন হতে পারে অনলাইন পেমেন্ট সিস্টেমের, ওটিপি-র বদলে তাহলে কী?

বদল আসতে পারে অনলাইন পেমেন্ট সিস্টেমে

শেষ আপডেট: 7 August 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: অফলাইনের থেকে এখন অনলাইন পেমেন্টের চলই বেশি। তবে যত দিন এগোচ্ছে তত বেশি জালিয়াতির ঘটনাও সামনে আসছে। অনলাইন পেমেন্ট নিয়ে একটা চিন্তা যে দিনদিন বাড়ছে সেটা অস্বীকার করা যায় না। এই অবস্থায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই অন্য ভাবনা নিয়েছে। আমূল বদল আসতে পারে অনলাইন পেমেন্ট সিস্টেমেই। 

অনলাইন জালিয়াতি, গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এনপিসিআই। তাই জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে তাঁরা ভাবনা-চিন্তা শুরু করেছে। এখনই কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও তাঁদের ভাবনায় রয়েছে ওটিপি-র বদলে কিছু নিয়ে আসা যাতে অনলাইন পেমেন্ট আরও সুরক্ষিত হয়। এক্ষেত্রে মনে করা হচ্ছে, বায়োমেট্রিক একটা বড় অপশন হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি স্টার্টআপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে এনপিসিআই। 

বর্তমানে অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে পিন, পাসওয়ার্ড এবং ওটিপি-র ব্যবহার হয়। কিন্তু আগামী দিনে পুরোটাই বদলে গিয়ে হয়ে যেতে পারে বায়োমেট্রিক। অর্থাৎ ইউপিআই করার জন্য নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে। আর আইফোনের ক্ষেত্রে ফেস আইডি ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করার অনুমতি মিলবে। গোটা বিষয় নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও একাধিক পরামর্শ দিয়েছে। এখন এটাই দেখার কতদিনে এই নয়া নিয়ম বলবৎ করা যেতে পারে। 

এখন পেমেন্টের সময়ে না হলেও ফোন আনলক করার জন্য বায়োমেট্রিক, ফেস আইডি ব্যবহার করা হয়। তাই এনপিসিআই-এর লক্ষ্য ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও এই সুবিধা নিয়ে আসা। তাঁরা মনে করছে, এমনটা হলে জালিয়াতির সংখ্যা আগের থেকে অনেকটাই কমে আসবে। কারণ ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করে ফেললেই টাকা চুরি যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে কারও আঙুলের ছাপ নকল করা তো অনলাইনেও সম্ভব নয়! 


```