Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যের পিঠে হলুদ ফাটল, প্রলয় ঝড়ে ছিটকে বেরোচ্ছে আগুনে হলকা, ছবি দেখাল নাসা

প্রতি মুহূর্তে গনগনে আগুনে বায়ু বেরিয়ে আসছে সেই ক্ষতের জায়গা থেকে। ক্ষতের আশপাশের এলাকায় তুমুল ঝড় উঠছে।

সূর্যের পিঠে হলুদ ফাটল, প্রলয় ঝড়ে ছিটকে বেরোচ্ছে আগুনে হলকা, ছবি দেখাল নাসা

সূর্য থেকে ছিটকে বেরোচ্ছে আগুনে রশ্মি।

শেষ আপডেট: 12 May 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: সূর্যের ঝড় প্রলয়ঙ্কর। গনগনে আগুনে সৌরবায়ু পাক খেয়ে খেয়ে ছিটকে বেরোচ্ছে। অশান্ত সূর্যের ছবি দেখাল নাসা।

নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি ছবিতে দেখিয়েছে, সূর্যের পৃষ্ঠদেশে প্রায় ২ লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা যাকে বলছেন সানস্পট বা সৌরকলঙ্ক। ওই জায়গায় সৌররশ্মিরা খুবই উত্তেজিত। প্রতি মুহূর্তে গনগনে আগুনে বায়ু বেরিয়ে আসছে সেই ক্ষতের জায়গা থেকে। ক্ষতের আশপাশের এলাকায় তুমুল ঝড় উঠছে। এই সৌরঝড় ছিটকে বেরোচ্ছে সূর্য থেকে। ছড়িয়ে পড়ছে মহাকাশে।

 গনগনে আঁচ সৌরপৃষ্ঠে। ছোট ছোট আগুনের গোলা যেন ছিটকে বের হচ্ছে। নাসার সোলার অবজারভেটরি দেখাল, AR3664 বা সূর্যে তৈরি হওয়া গর্তটি এতটাই বড় যে পৃথিবী থেকেও তার দেখা পাওয়া যাবে।  একই সঙ্গে আসন্ন বিপদের আশঙ্কাও করেছেন নাসার বিজ্ঞানীরা। কারণ, সৌরমুলুকে তৈরি হওয়া ওই গর্ত জন্ম দিচ্ছে ভয়ঙ্কর সৌরঝড়ের, যা পৃথিবীর পক্ষে মোটেও মঙ্গলদায়ক নয়। ওই সানস্পট থেকে তৈরি হওয়া সৌর বিকিরণ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত যোগাযোগ রক্ষাকারী উপগ্রহগুলিকে তছনছ করে দিতে পারে। সেই সঙ্গে পৃথিবীর অনেক জায়গায় বিদ্যুৎ ঘাটতি হওয়ারও আশঙ্কা রয়েছে।

এই ধরনের গর্ত সাধারণত সূর্যের পৃষ্ঠদেশে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন এলাকা। এখানকার তাপমাত্রাও অনেক কম। নাসা জানিয়েছে, গর্ত থেকে ‘এক্স ক্লাস’ সৌর বিকিরণ তৈরি হচ্ছে যার জেরে পৃথিবীর নানা দেশে মেরুজ্যোতি দেখা যাচ্ছে। ভারতের লাদাখ থেকেও আকাশে দেখা গেছে লাল-নীল-গোলাপি আলোর খেলা।

বিজ্ঞানীদের হিসেব বলছে, এ ঝড়ের তীব্রতা আরও বাড়বে আগামী দু’বছরে। কারণ সৌরচক্রের সবচেয়ে কঠিন সময়টি আসতে চলেছে। ২০২৫ সালে ‘সোলার ম্যাক্সিমাম’ পর্বে পা রাখবে সূর্য। ১১ বছরের সৌরচক্রের এই সময়টি সবচেয়ে বেশি তেজ বিকিরণ করবে সৌরপৃষ্ঠ। বিজ্ঞানীদের আশঙ্কা, ঝড়ের দাপটে ভাল মতো ভুগতে হবে সৌরপরিবারের অধিবাসী পৃথিবীকে। সম্পূর্ণ ভেঙে পড়তে পারে ডিজিটাল-দুনিয়া ও তার আধুনিক যোগাযোগ ব্যবস্থা!


```