Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপুল ছাঁটাইয়ের ভাবনা গুগল, মাইক্রোসফ্টের মতো সংস্থায়, এআই-এর জন্যই কি ধাক্কা টেক দুনিয়ায়?

২০২৪-২৫ অর্থবর্ষে গুগল, মাইক্রোসফট সহ ৯৩টি কোম্পানিতে ২৩ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীর চাকরি গিয়েছে।

বিপুল ছাঁটাইয়ের ভাবনা গুগল, মাইক্রোসফ্টের মতো সংস্থায়, এআই-এর জন্যই কি ধাক্কা টেক দুনিয়ায়?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 April 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: নতুন অর্থবর্ষেও কর্মী ছাঁটাইয়ের ভাবনা থেকে সরছে না গুগল, মাইক্রোসফটের মত প্রথম সারির টেক কোম্পানিগুলি (Tech Layoffs)। মূলত খরচ কমাতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ, যত দিন যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ততই আরও উন্নত ও আধুনিক হচ্ছে। ফলে তার উপরে ভরসা করেই, কাজের জন্য মানুষের বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে এআই-কে (AI)। 

তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে  গুগল, মাইক্রোসফট সহ ৯৩টি কোম্পানিতে ২৩ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীর চাকরি গিয়েছে (Tech Layoffs) এবং এই সংখ্যাটি আগামী দিনে আরও বাড়তে পারে। কর্মী ছাঁটাই করে সেই জায়গায় নিয়ে আসা হবে প্রযুক্তি। এর ফলে কাজ আরও দ্রুত হবে বলেই মনে করছে সংস্থাগুলি। 

একটি জাতীয় স্তরের রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, গত জানুয়ারিতেই গুগল (Google) তার মূল সংস্থা 'অ্যালফাবেট'-এর শতাধিক কর্মী ছাঁটাই করেছে, যারা অ্যান্ড্রয়েড, পিক্সেল স্মার্টফোন এবং ক্রোম ব্রাউজারের তত্ত্বাবধানে ছিলেন। এখানেই শেষ নয়, ফেব্রুয়ারিতেই একাধিক ডিপার্টমেন্ট থেকে কর্মী সংখ্যা কমিয়েছে গুগল। আগামী মে মাসেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।       

গুগল, মাইক্রোসফটের (Microsoft) পাশাপাশি ওয়ার্ডপ্রেস, ক্যানভা, অ্যামাজন, টিকটকের মত কোম্পানিগুলিও চলতি অর্থবর্ষে কমপক্ষে ১০-১৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে খবর। ২০২৫-এর শুরুতেই মেটায় ৫ শতাংশ (প্রায় ৩ হাজার ৬০০) কর্মী কাজ হারিয়েছেন। দিন কয়েকের মধ্যেই তাঁদের জায়গা নিয়েছে এআই।  

বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে এআইয়ের জনপ্রিয়তা বাড়ছে, টেক সংস্থাগুলিও (Tech Company) সেই সুবিধা নিতে চায়। তাই খরচে কাটছাঁট করতে এআই-কেই (AI) বিকল্প হিসেবে বেছে নিচ্ছে অনেক কোম্পানি। বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির কর্মী ছাঁটাইয়ের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করছে।


```