Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাচ্চাদের থেকে কীভাবে দূরে রাখবেন ইউটিউবের 'অ্যাডাল্ট কন্টেন্ট'? জেনে নিন উপায়

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবেও ছড়িয়ে আছে বহু অ্যাডাল্ট কন্টেন্ট। বাবা-মায়েদের চোখের আড়াল হলেই সেই সব কন্টেন্টে চোখ রাখে বাচ্চারা।

বাচ্চাদের থেকে কীভাবে দূরে রাখবেন ইউটিউবের 'অ্যাডাল্ট কন্টেন্ট'? জেনে নিন উপায়

শেষ আপডেট: 7 January 2024 13:25

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি, এখন বাবা-মায়েদের কাছে চিন্তার কারণ। কীভাবে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখবেন, সেই ভাবনাই চলে। কিন্তু যতই বাবা-মা বা অভিভাবকদের চোখ রাঙানি থাকুক না কেন, বাচ্চারা সুযোগ পেলেই মোবাইল হাতে বসে পড়ে। নেট দুনিয়ায় অবাধ ঘোরাফেরা চলে। কোনটা দেখা উচিত না কোনটা নয়, সেই বোধ নেই অনেক বাচ্চারই। তাই নেট পাড়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট। অর্থাৎ যেগুলো তৈরিই করা হয় প্রাপ্ত বয়স্কদের জন্য।

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবেও ছড়িয়ে আছে বহু অ্যাডাল্ট কন্টেন্ট। বাবা-মায়েদের চোখের আড়াল হলেই সেই সব কন্টেন্টে চোখ রাখে বাচ্চারা। কীভাবে ইউটিউবে বাচ্চাদের থেকে দূরে রাখবেন, তার সহজ কিছু উপায় রইল এই প্রতিবেদনে।

ইউটিউবের একটি রেস্টিক্টেড মোড আছে। যা অন করলে আর কোনও অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাবেন না আপনি। কীভাবে সেই রেস্টিক্টেড মোড চালু করবেন আপনার ডিভাইসে?

ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য---

  • ওয়েব ব্রাউসার দিয়ে ইউটিউবে লগঅন করুন নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে।
  • তারপর ইউটিউব পেজের একদম ডানদিকের কোণায় আপনার প্রোফাইলে ক্লিক করুন।
  • প্রোফাইল মেনুতেই আপনি পেয়ে যাবেন 'রেস্টিক্টেড মোড' অপশন। 
  • সেখানে গিয়ে ওই মোড অ্যাক্টিভ করে দিলেই আপনার প্রোফাইল 'রেস্টিক্টেড' হয়ে যাবে।

মোবাইল ব্যবহারকারীদের জন্য---

  • প্রথমেই আপনি আপনার স্মার্টফোনে ইউটিউব খুলুন। নিজের প্রোফাইল লগইন করুন।
  • মেনুতে গিয়ে 'সেটিং' অপশনে যান।
  • তার মধ্যেই পেয়ে যাবে 'রেস্টিক্টেড মোড' অপশন। অ্যাক্টিভ করলেই আপনার মোবাইলে আর কোনও অ্যাডাল্ট কন্টেন্ট দেখা যাব না।

```