Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলে স্ক্রিনে নোংরা জমেছে, জেনে নিন পরিষ্কার করার সহজ উপায়

অসাবধানতার কারণে আপনি অনেক সময় যত্রতত্র নিজের মোবাইল ফেলে রাখেন, এতেও স্ক্রিনের ওপর নোংরা পড়ে যায়। কীভাবে স্ক্রিন পরিষ্কার করবেন?

মোবাইলে স্ক্রিনে নোংরা জমেছে, জেনে নিন পরিষ্কার করার সহজ উপায়

শেষ আপডেট: 31 December 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন এখন মানুষের নিত্যসঙ্গী। ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নানা কারণে ফোন কাজে লাগছেই। কিন্তু আপনি লক্ষ্য করেছেন কি বেশি ব্যবহার করলে ফোনের স্ক্রিনের ওপর দাগ পড়ে যায়। অসাবধানতার কারণে আপনি অনেক সময় যত্রতত্র নিজের মোবাইল ফেলে রাখেন, এতেও স্ক্রিনের ওপর নোংরা পড়ে যায়। 

ধুলো-ময়লা, আঙুলের ছাপ ও ব্যাকটেরিয়া ফোনের স্ক্রিনে প্রতিনিয়ত জমে। সেই নোংরা সময়ে সময়ে পরিষ্কার না করলে, আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। জেনে নিন কীভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনের যত্ন নেবেন।

মোবাইলের স্ক্রিন পরিষ্কার করার জন্য অবশ্যই মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এতে আপনার ডিভাইসের স্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্টের জায়গা সুরক্ষিত রাখবে।

মাইক্রোফাইবার কাপড়ের ওপর দু'এক ফোটা বিশুদ্ধ জল দিয়ে স্কিন পরিষ্কার করতে পারেন আপনি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনওভাবে জল ডিভাইসের মধ্যে চলে না যায়।

জীবাণুনাশক হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০ শতাংশ) ব্যবহার করতে পারেন।

কীভাবে স্ক্রিন পরিষ্কার করবেন?

স্ক্রিন পরিষ্কার করার সময় অবশ্যই মোবাইলটি চার্জ থেকে খুলে রাখুন। তারপর সেটিকে পুরোপুরি সুইচ অফ করে দিন।

এরপর একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় নিন। তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল কিংবা দু'এক ফোটা জল দিন। তারপর সেই কাপড় দিয়ে ভাল করে স্ক্রিন পরিষ্কার করুন। 

স্ক্রিন পরিষ্কার হয়ে গেলে আপনার ডিভাইসটি কিছুক্ষণের জন্য হাওয়ায় শুকনোর জন্য রেখে দিন। তারপর তা আবার অন করে ব্যবহার করুন আগের মতোই। নিয়মিত মোবাইল পরিষ্কার করলে, আপনার ডিভাইসের ক্ষতি কম হবে।


```