Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রপৃষ্ঠে ঘাঁটি গাড়তে এগিয়ে চলেছে চিন, চাঁদের মাটি দিয়েই তৈরি করবে ইট

চাঁদেই তৈরি করা হবে ইট। বিজ্ঞানীরা এই ইটের সাহায্যে চাঁদে তাঁদের ঘাঁটি তৈরি করতে চাইছে চিন।

চন্দ্রপৃষ্ঠে ঘাঁটি গাড়তে এগিয়ে চলেছে চিন, চাঁদের মাটি দিয়েই তৈরি করবে ইট

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 December 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটিতে বিভিন্ন দেশের আনাগোনা বহু বছর ধরেই চলছে। ফলে ২০২৩ সালের মধ্যে চাঁদে বিভিন্ন দেশের অভিযাত্রীদের পদার্পণের রাস্তা প্রশস্ত হবে, এমনটা বলাই যায়। সেই মতো পরীক্ষা নিরীক্ষাও শুরু করে দিয়েছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের মাটি থেকে বিভিন্ন নমুনা এনে, সেখানকার পরিবেশ বোঝারও চেষ্টা করা হচ্ছে। তবে এবার চিনা বিজ্ঞানীরা চাঁদের মাটি থেকে ইট তৈরি করতে চাইছে। 

চাঁদের মাটি দিয়েই তৈরি হবে ইট

চাঁদেই তৈরি করা হবে ইট। বিজ্ঞানীরা এই ইটের সাহায্যে চাঁদে তাঁদের ঘাঁটি তৈরি করতে চাইছে। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) একটি ভিডিওতে এই তথ্য উঠে এসেছে। সেই ভিডিওতে একটি অ্যানিমেশন রয়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি রোবট চাঁদে বাসস্থান তৈরি করছে। একটা একটা করে ইট দিয়ে তৈরি করছে ঘাঁটি। এই পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে বিজ্ঞানীরা কংক্রিট নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন। 

তিয়ানঝৌ ৮ মিশনটি ১৫ নভেম্বর চিনের মহাকাশ স্টেশন, তিয়ানগং-এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু হঠাৎ কেন এমন চিন্তা বিজ্ঞানীদের? আসলে ভিডিওটি থেকে জানা যাচ্ছে, পৃথিবী থেকে চাঁদে যেকোনও জিনিস নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং। ফলে সেখানকার সম্পদকেই কাজে লাগাতে চাইছেন চিনা বিজ্ঞানীরা। তাঁদের মতে, যদি চাঁদের মাটিতেই ইট বানিয়ে ফেলা সম্ভব হয়। তাহলে অনেক রকম লজিস্টিক সমস্যারও সম্মুখীন হতে হবে না। 

চাঁদের মাটি কেমন?

বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে পাথরের টুকরো, খনিজ পদার্থ, কাচের কণা এবং অন্যান্য উপাদানের মিশ্রণ পাওয়া গিয়েছে। পৃথিবীতে, উত্তর-পূর্ব চিনের চাংবাই পর্বত থেকে আগ্নেয়গিরির ছাই অনেকটা চাঁদের মাটির মতোই। বহু দিনের গবেষণায় এমনটাই জানতে পেরেছেন বিজ্ঞানীরা। 


```