Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Weather Update: আর চিন্তা নেই, শনিবার থেকেই বৃষ্টি নামতে পারে, কালবৈশাখীর পূর্বাভাসও দিল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: এবার হিসেব মিলবে কি? এতদিন বৃষ্টি, বৃষ্টি করে চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন মানুষজন। (Weather Update) সকলের মুখে একটাই কথা, আর পারছি না, কবে বৃষ্টি নামবে? এতদিন বিভিন্ন সময়ে কালবৈশাখীর পূর্বাভাস দিলেও আবহাওয়ার দফতরের হিসে

Weather Update: আর চিন্তা নেই, শনিবার থেকেই বৃষ্টি নামতে পারে, কালবৈশাখীর পূর্বাভাসও দিল হাওয়া অফিস

শেষ আপডেট: 28 April 2022 03:31

দ্য ওয়াল ব্যুরো: এবার হিসেব মিলবে কি? এতদিন বৃষ্টি, বৃষ্টি করে চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন মানুষজন। (Weather Update) সকলের মুখে একটাই কথা, আর পারছি না, কবে বৃষ্টি নামবে? এতদিন বিভিন্ন সময়ে কালবৈশাখীর পূর্বাভাস দিলেও আবহাওয়ার দফতরের হিসেব মেলেনি। বরং তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনার কথা বলেছিলেন আবহাওয়াবিদেরা। এতদিনে হয়ত স্বস্তি মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকেই হাওয়াবদল হবে রাজ্য়ে। পূর্বাভাস মিলে গেলে শনিবার থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে।

কবে নামবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে তাপপ্রবাহ চলবে তিন থেকে চার জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্য়ে বৃষ্টির তেজ বাড়বে। দমকা ঝোড়ো হাওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস (Weather Update)। মঙ্গলবারের পর থেকে আকাশ কালো করে কালবৈশাখী আসতে পারে বাংলায়। যদিও এর আগের পূর্বাভাস মেলেনি। তবুও হাওয়া অফিসের ঘোষণা শুনে আশায় বুক বাঁধছেন মানুষজন।

Salt lake Accident: সেক্টর ফাইভে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে চাকা ভেঙে উল্টে যায় গাড়ি

তাপদাহে জেরাবার বাংলান। হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠছে। দিনে চড়া রোদ, রাতেও তাপমাত্রা কমার নাম নেই। গলদঘর্ম হয়ে বাসে-ট্রেনে যাতায়াত করছে হচ্ছে। তার পর বেলা বাড়লেই তাপপ্রবাহের চোখ রাঙানি শুরু হচ্ছে। জ্বালাপোড়া গরম যেন শরীর পুড়িয়ে দিচ্ছে। দুপুরে বাইরে বেরোলেই ঘেমেনেয়ে অস্থির, গলা শুকিয়ে কাঠ। অসুস্থ হচ্ছেন অনেকে। এর মধ্য়েই হাওয়া অফিস জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টা গরম কমার কোনও সম্ভাবনাই নেই। বরং তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল ১২ জেলায়।

কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ হওয়ায় সারা দিন অস্বস্তিতে কাটায় শহরবাসী। আজও এর ব্যতিক্রম হবে না। আজ শহরের আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। দুপুরের রোদে বাইরে বেরোলে কী কী নিয়ম মানতে হবে তা দিনকয়েক ধরেই জানাচ্ছে আবহাওয়া দফতর। হিট স্ট্রোক থেকে সাবধান করা হচ্ছে। এখন বৃষ্টি কবে নামবে, পূর্বাভাবস মিলবে কিনা সেটাই দেখার।


```