Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেগে উঠেছে আগ্নেয়গিরি

দ্য ওয়াল ব্যুরো: হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে জেগে উঠেছে কিলাউইয়া আগ্নেয়গিরি। মাটি থেকে ১০০ ফুট পর্যন্ত উঁচুতে উঠছে লাভার স্রোত। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। তার সঙ্গে ঘন ঘন হচ্ছে ভূমিকম্প। গত বৃহস্পতিবার প্রচন্ড শব্দ করে জেগে ওঠে ক

জেগে উঠেছে আগ্নেয়গিরি

শেষ আপডেট: 5 May 2018 06:47

দ্য ওয়াল ব্যুরো: হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে জেগে উঠেছে কিলাউইয়া আগ্নেয়গিরি। মাটি থেকে ১০০ ফুট পর্যন্ত উঁচুতে উঠছে লাভার স্রোত। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। তার সঙ্গে ঘন ঘন হচ্ছে ভূমিকম্প। গত বৃহস্পতিবার প্রচন্ড শব্দ করে জেগে ওঠে কিলাউইয়া। পাহাড়ের গায়ে চারটি ফাটল থেকে লালচে কমলা রঙের লাভা বেরিয়ে আসতে থাকে। বাতাসে বিপজ্জনক মাত্রায় বেড়ে যায় সালফার ডাই অক্সাইড গ্যাস। শুক্রবার আমেরিকার জিওলজিক্যাল সার্ভে থেকে বলা হয়, আগ্নেয়গিরির কাছে দু 'বার ভূমিকম্প হয়েছে। প্রথমবারের কম্পাঙ্ক ছিল রিখটার স্কেলে ৫.৩, পরেরবার ৬.৯। হাওয়াই নিউজ নাউ নামে এক স্থানীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, আগ্নেয়গিরি জেগে ওঠায় পুনা জেলার লেইলানি এস্টেট ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে অন্তত দু'টি বাড়িতে আগুন লেগে গিয়েছে। স্থানীয় মানুষকে সরিয়ে আনা হয়েছে দ্রুত।

```