Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যাত্রী সুরক্ষা নয়, মোদীর মনোরঞ্জনে ব্যস্ত রেলমন্ত্রী! ৯ প্রশ্নবাণে প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে দেড় দিন (Balasore train accident)। মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। আহত সংখ্যা হাজার পেরিয়েছে গতকালই। উদ্ধারকাজ চলছে এখনও। বালেশ্বরের ওই দুর্ঘটনাস্থলে (Coromandel Express accident) শ

যাত্রী সুরক্ষা নয়, মোদীর মনোরঞ্জনে ব্যস্ত রেলমন্ত্রী! ৯ প্রশ্নবাণে প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 4 June 2023 08:44

দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে দেড় দিন (Balasore train accident)। মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। আহত সংখ্যা হাজার পেরিয়েছে গতকালই। উদ্ধারকাজ চলছে এখনও। বালেশ্বরের ওই দুর্ঘটনাস্থলে (Coromandel Express accident) শনিবারই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার পর থেকেই বিরোধীরা বারবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর পদত্যাগের দাবি করে আসছিলেন। রবিবার সেই একই দাবি তুললেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা (Randeep Singh Surjewala)। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি ন'টি প্রশ্নও ছুড়ে দিয়েছেন (Surjewala asks Modi 9 questions)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের কথা উদ্ধৃত করে সূর্যেওয়ালা প্রশ্ন তোলেন, কেন সিগনাল ব্যবস্থা নিয়ে বারবার সতর্কতা সত্ত্বেও রেলমন্ত্রী সেটি ঠিক করার ব্যাপারে ক্রমাগত অবহেলা করে গেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে রেলওয়ে বোর্ডের আধিকারিকরা বারবার সমগ্র ব্যবস্থায় বড়সড় ত্রুটির কথা তুলে ধরে সতর্ক করেছিলেন। এছাড়া ইন্টারলকিং সিস্টেমের ব্যর্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তাঁরা জানাচ্ছিলেন, এ বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।

রবিবার একটি টুইট বার্তায় এই সমস্ত প্রসঙ্গের উল্লেখ করে সূর্যেওয়ালা লেখেন, সিগন্যাল রক্ষণাবেক্ষণ সিস্টেম যদি ঠিকমতো দেখভাল করা এবং ঠিক করা না হয়, তাহলে গুরুতর দুর্ঘটনা এবং তার পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করা হয়েছিল। 'তারপরেও কেন রেলমন্ত্রী এবং সমগ্র রেল মন্ত্রক এই বিষয়ে কর্ণপাত করেনি? প্রশ্ন তোলেন তিনি।

সাম্প্রতিককালে একাধিক মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও প্রশ্ন রাখেন, এই ধরনের ঘটনার পরেও কেন রেল সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ নেই বলে মনে হয়? কেনই বা তারপরেও যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না রেলমন্ত্রক?

'এটা কি ঠিক, যে, রেলমন্ত্রী রেলে সুরক্ষা নিয়ে ভাবার থেকে প্রচার এবং প্রধানমন্ত্রীকে খুশি করার বিষয়ে বেশি উৎসাহী? রেলমন্ত্রী কি যাত্রী সুরক্ষা নিশ্চিত করার বদলে প্রধানমন্ত্রী বন্দে ভারত ট্রেন চালু করা, সংস্কার করা (এগুলির ছবি টুইট করা) এবং টাকা রোজগার নিয়ে খুব বেশি ব্যস্ত?' প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।

তাঁর আরও প্রশ্ন, 'এই কারণেই কি ওড়িশার ট্রেন দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ২ জুন ২০২৩-এ চিন্তন শিবিরে রেলওয়ের নিরাপত্তা নিয়ে উপস্থাপনা এড়িয়ে গিয়ে বন্দে ভারত ট্রেন চালু করা এবং টাকা আদায়ে বেশি মনোযোগী হয়েছিলেন?'

এমনকী, একজন রেলমন্ত্রীর মাথায় তথ্যপ্রযুক্তি এবং টেলিকম বিভাগের দায়িত্বের মতো বোঝা চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর যুক্তি 'এতে রেলওয়ের দায়িত্বটা গৌণ হয়ে যায়, এবং যাত্রী সুরক্ষার সঙ্গেও আপস করা হয়।'

রেল বিভাগে উপযুক্ত কর্মীর অপ্রতুলতা এবং অজস্র শূন্যপদের প্রসঙ্গ উত্থাপন করে সূর্যেওয়ালার প্রশ্ন, 'কীভাবে কর্মীদের ছাড়াই সুরক্ষিত এবং ঠিকঠাকভাবে এবং কাজ করা সম্ভব?'

যে যাত্রাপথে দুর্ঘটনা ঘটেছে সেখানে কেনই বা ট্রেনগুলিতে 'কবচ' অর্থাৎ অ্যান্টি কলিশন ডিভাইস ব্যবহার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ।

যদিও প্রধানমন্ত্রী কিংবা রেল মন্ত্রক, কারও তরফেই এসব প্রশ্নের এখনও কোনও সদুত্তর মেলেনি।

দু’হাজারের নোট, রেলের প্রযুক্তি, ধাক্কা খাচ্ছে ঢক্কানিনাদ, মোদীর করে গণমণ্ডল থাকবে তো?


```