Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

জয়দীপ-অনির্বাণ জুটি আবারও ফিরছেন, এবারে তাঁরা ওয়েব সিরিজে কোন গল্প বলবেন

চৈতালি দত্ত পরনে কখনও টি-শার্ট বা হাফ শার্ট, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় পরিপাটি করা চুল সব মিলিয়ে অনির্বাণকে চেনাই যেন দায়! উল্লাস মল্লিকের উপন্যাস 'ডুগডুগি' অবলম্বনে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydip Mukherjee) ওয়েব সিরি

জয়দীপ-অনির্বাণ জুটি আবারও ফিরছেন, এবারে তাঁরা ওয়েব সিরিজে কোন গল্প বলবেন

শেষ আপডেট: 28 July 2023 07:41

চৈতালি দত্ত

পরনে কখনও টি-শার্ট বা হাফ শার্ট, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মাথায় পরিপাটি করা চুল সব মিলিয়ে অনির্বাণকে চেনাই যেন দায়! উল্লাস মল্লিকের উপন্যাস 'ডুগডুগি' অবলম্বনে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydip Mukherjee) ওয়েব সিরিজ 'ডুগডুগি'তে এই লুকে ধরা দেবেন অনির্বাণ (Joydip Anirban duo is back again)। ২৮ জুলাই থেকে হইচই-তে এই ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হবে।

জীবনের কিছু পরিস্থিতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আর সেই অনুযায়ী আমরাও নাচতে থাকি। মফস্বল থেকে কলকাতায় আসা এক অতি সাধারণ মধ্যবিত্ত মানুষের গল্প বলবে এই ওয়েব সিরিজ (Joydip Anirban duo is back again)।

ডুগডুগির গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালক জয়দীপ বললেন, 'অবনীশ সাধারণ মধ্যবিত্ত একজন বাঙালি। আর পাঁচটা বাঙালির মতোই সে দশটা পাঁচটার চাকরি করে। সে বসের কাছে বকা খায়, বাসে উঠলে লেডিস সিটের দিকে দাঁড়াতে পছন্দ করে, চায়ের দোকানে কোনও বৌদি থাকলে তার সঙ্গে একটু গল্প করতে ভালবাসে। তার বাড়িতে বউ আছে এবং একটা পরকীয়াও রয়েছে। এরকম একজন মানুষ হঠাৎ একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার বউ বাড়িতে নেই। একটা রাত চলে যায়, অথচ বউ বাড়ি ফেরে না। এইবার তার জীবনে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু অবনীশ অতি সাধারণ একজন মধ্যবিত্ত তাই লোকে কী বলবে, কী ভাববে এইসব নিয়ে নানা চিন্তাভাবনা তার মনে আসে। এইসব ভাবনা চিন্তা করতে গিয়ে নানা রকম ঘটনা তার জীবনে একের পর এক ঘটতে শুরু হয়। মানুষজন তাকে নানা রকমের উপদেশ দেয়। ফলে এমন পরিস্থিতির সম্মুখীন হয় তখন বাদরের মতো ডুগডুগির তালে অবনীশ নাচতে শুরু করে। শেষমেষ তার কী পরিণতি ঘটে তাই নিয়ে ডুগডুগির গল্প।'

এই ওয়েব সিরিজ ২৮ জুলাই থেকে ৬টা পর্বে হইচই-তে দেখা যাবে। অবনীশ এর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যান্য শিল্পীরা হলেন বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্য, রায়তি ভট্টাচার্য, লোকনাথ দে,অতনু বর্মন, মৃদুল চন্দ্র সেন, প্রশান্ত সামন্ত, বৃষ্টি এবং আরও অনেকে।

সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরা করেছেন টুবান। সম্পাদনায় রয়েছেন শুভ প্রামানিক। সুরারোপ করেছেন শিবাশিস। প্রযোজনায় এসভিএফ।

আরও পড়ুন: পিউপা, পার্সেলের পর আসছে ইন্দ্রাশিসের ‘নীহারিকা’, ছবি নিয়ে আলাপচারিতায় দ্য ওয়ালের সঙ্গে পরিচালক


```