Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আক্রান্তও তৃণমূল, আর বদনামও তৃণমূলের! এটা কীভাবে সম্ভব?’ বড় প্রশ্ন ফিরহাদের

দ্য ওয়াল ব্যুরো: এখনও পর্যন্ত ভোটের হিংসায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এদের মধ্যে সিংহভাগই শাসকদল তৃণমূলের। আজ সোমবার পুনর্নির্বাচনের দিনও মৃত্যু হয়েছে সিজারুল সেখ সেখ নামে এক তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদের রানিনগরের ওই তৃণমূল কর্মী ভর্ত

‘আক্রান্তও তৃণমূল, আর বদনামও তৃণমূলের! এটা কীভাবে সম্ভব?’ বড় প্রশ্ন ফিরহাদের

শেষ আপডেট: 10 July 2023 10:59

দ্য ওয়াল ব্যুরো: এখনও পর্যন্ত ভোটের হিংসায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এদের মধ্যে সিংহভাগই শাসকদল তৃণমূলের। আজ সোমবার পুনর্নির্বাচনের দিনও মৃত্যু হয়েছে সিজারুল সেখ সেখ নামে এক তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদের রানিনগরের ওই তৃণমূল কর্মী ভর্তি ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন সকালে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রানিনগরের এই ঘটনাকে সামনে রেখেই বিরোধীদের উদ্দেশে পাল্টা সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

প্রশ্ন তুলেছেন, “আক্রান্তও তৃণমূল, আর বদনামও তৃণমূলের! এটা কিভাবে সম্ভব?” জবাবও দিয়েছেন নিজেই। ফিরহাদের কথায় (Firhad Hakim), “পুরোটাই বিরোধীদের উস্কানিতে হচ্ছে। অধীর চৌধুরীর জন্য এটা হচ্ছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে অধীর চৌধুরী আর সেলিমরা এসব করছেন।”

বস্তুত, আজ পুনর্নির্বাচনের দিনও শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বাম-কংগ্রেস, বিজেপি সহ বিরোধীরা। বিভিন্ন জেলায় ছাপ্পা ভোটের অভিযোগও উঠছে। সেই প্রসঙ্গেই ফিরহাদের (Firhad Hakim) পাল্টা ব্যাখ্যা, টোটাল গোলমাল উস্কানি থেকে হল। যদি আমরা অ্যাটাক করতাম, তাহলে আমরা আক্রান্ত হতাম না। দাবি করেছেন, “আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট চেয়েছি। সিপিএম ছাপ্পা দিচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। তাতে আক্রান্ত হয়েছি।”

ভোটের দিন অশান্ত রানিনগরে আক্রান্ত হন তৃণমূল কর্মী সিজারুল সেখ। মারধরের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর আহত সিজারুলের চিকিৎসা চলছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রবিবার অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে আসা হচ্ছিল। কিন্তু বেলডাঙ্গার কাছে কংগ্রেসের রাস্তা অবরোধে আটকে পরে সিজারুলের অ্যাম্বুলেন্স। ফলে কলকাতার পরিবর্তে ফের তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। এদিন ভোর রাতে সেখানেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

ওই প্রসঙ্গ টেনেই ফিরহাদ (Firhad Hakim) বলেন, একজন আহতকে রানিনগর থেকে কলকাতায় নিয়ে আসতে দিল না। পথ অবরোধ করে দিল। এই হত্যার দায় কার? একজন আক্রান্ত, যাকে বিরোধীরা মেরেছে, হয়তো কলকাতা পর্যন্ত এলে প্রাণে বেঁচে যেতে পারত। তাকে আটকে দিল। মৃত্যুর মুখে ঠেলে দিল। যারা অবরোধ করল, তাদের নিশ্চিতভাবে ৩০২ হওয়া উচিত।

এক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কেন? জবাবে বিরোধীদের পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশকে আক্রমণ করে ফিরহাদ বলেন, “এটা একটা বৃহত্তর চক্রান্ত। আমি বারবার বলছি, আপনারা (মিডিয়া) দেখাবেন না ঠিক মতো। যারা উস্কানি দিচ্ছে, তাদের চক্রান্ত। যারা বাংলাকে বদনাম করতে চায়, তাদের চক্রান্ত।” এই প্রসঙ্গেই ‘দিলীপ ঘোষ মর্নিংওয়াক করেন, আর মিডিয়া গেটের বাইরে দাঁড়িয়ে থাকে’, বলেও কটাক্ষ করেন কলকাতার মেয়র।

আরও পড়ুন: পুনর্নির্বাচনেও বুথের বাইরে স্বমহিমায় পান্ডুয়ার ব্লক তৃণমূল নেতা! গণনার পরে খেলার হুঁশিয়ারি


```