Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

CPIM : বিজেপি বিরোধী লড়াইয়ে অবস্থান স্পষ্ট করুন, কংগ্রেস, তৃণমূলকে বার্তা সীতারামের

দ্য ওয়াল ব্যুরো : বুধবার থেকে কেরলের কান্নুরে শুরু হয়েছে সিপিএমের (CPIM) ২৩ তম পার্টি কংগ্রেস। সকালে পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (CPIM) বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির বো

CPIM : বিজেপি বিরোধী লড়াইয়ে অবস্থান স্পষ্ট করুন, কংগ্রেস, তৃণমূলকে বার্তা সীতারামের

শেষ আপডেট: 6 April 2022 11:16

দ্য ওয়াল ব্যুরো : বুধবার থেকে কেরলের কান্নুরে শুরু হয়েছে সিপিএমের (CPIM) ২৩ তম পার্টি কংগ্রেস। সকালে পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (CPIM) বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির বোঝাপড়া গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলেন, বিজেপি বিরোধী সব দলকে বাকি সব কিছুর ঊর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এই প্রসঙ্গেই সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক কংগ্রেস এবং কিছু আঞ্চলিক দল সম্পর্কে বলেছেন, তাদের উচিত নিজেদের ইসুগুলিকে মিটিয়ে নিয়ে অবস্থান স্পষ্ট করা যে, তারা ভারতীয় প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষতার রক্ষাকবচ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করতে চায় কিনা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের অন্দরে ফের বিক্ষুব্ধ রাজনীতি মাথাচাড়া দিয়েছে। সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক কংগ্রেসকে ঘরের ঝগড়া মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, বিজেপির বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিতে হবে।

সীতারাম আঞ্চলিক দলগুলির নাম নেননি ভাষণে। তবে, মনে করা হচ্ছে তাঁর এই মন্তব্যের লক্ষ্য তৃণমূল কংগ্রেস, আপ এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। এর মধ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বিবাদ সবচেয়ে বেশি আলোচিত। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপির মোকাবিলায় কংগ্রেস বারে বারে ব্যর্থ বলে অভিযোগ করেছেন মমতা। বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে কংগ্রেসকে চান না বাংলার মুখ্যমন্ত্রী, একাধিকবার তা স্পষ্ট।করেছেন তিনি।

অন্যদিকে, কংগ্রেসেরও অভিযোগ তৃণমূল তলে তলে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। সেই কারণেই গোয়ার বিধানসভা ভোটে লড়াই করে কংগ্রেসের যাত্রা ভঙ্গ করেছে। ত্রিপুরাতেও একই রাস্তায় হাঁটছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের।

তৃণমূল ছাড়াও বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে নিয়ে আপত্তি আছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং আম আদমি পার্টির। আবার বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বললেও গোয়ায় তৃণমূল ও আপ একে অপরের যাত্রা ভঙ্গ করতে উঠেপড়ে লেগেছিল।

তবে সিপিএমের সাধারণ সম্পাদক কোনও নির্বাচনী জোটের কথা বলেননি পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে। তাঁর বক্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইটা শুধু ভোটের বাক্সে নয়, সামাজিক স্তরেও গেরুয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই তীব্রতর করতে হবে। জোটের প্রশ্নে হালে সিপিএমের সাধারণ সম্পাদক স্পষ্ট বলেন, অতীতে কোনও নির্বাচনেই ভোটের আগে জোট গড়ার নজির নেই। অবিজেপি-অকংগ্রেসি সরকার যতবারই তৈরি হয়েছে জোট গঠন হয় ভোটের পর। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে অভিন্ন অবস্থান চূড়ান্ত করে বিরোধী দলগুলির বোঝাপড়া গড়ে তোলা আশু কর্তব্য।

সাধারণ সম্পাদকের ভাষণে দলকে ঘুরে দাঁড়ানোর বার্তা হিসাবে সীতারামের বক্তব্য, নিজেদের শক্তি এমন বৃদ্ধি জরুরি যাতে পার্টি রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এজন্যও বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ দলগুলির বোঝাপড়া গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : অমিত শাহ বাংলায় আসছেন শুনেই কুণালের টিপ্পনি, ‘কনফিউজড না হয়ে যান!’


```