Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অবৈধ সম্পর্কের জের? স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। এমনটাই সন্দেহ ছিল স্ত্রীর। প্রতিবাদ করায় ফল হল ভয়াবহ। স্ত্রীর মুখে অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দু’মাস আগে। গতকাল, সোমবার থানায় এসে নিজের স্বামী, শাশুড়ি

অবৈধ সম্পর্কের জের? স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারলেন স্বামী

শেষ আপডেট: 14 February 2022 18:30

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। এমনটাই সন্দেহ ছিল স্ত্রীর। প্রতিবাদ করায় ফল হল ভয়াবহ। স্ত্রীর মুখে অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দু’মাস আগে। গতকাল, সোমবার থানায় এসে নিজের স্বামী, শাশুড়ি-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরণী। সেই অভিযোগের ভিত্তিতেই স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,  ২০১১ সালে কোচবিহার ঘোকশারডাঙা এলাকার বাসিন্দা সাবিনা খাতুনের বিয়ে হয় মহম্মদ মমিরুদ্দিনের সঙ্গে। মহম্মদ জলপাইগুড়ি ইন্দিরা কলোনীর বাসিন্দা। পেশায় তিনি টাইলস মিস্ত্রি। এলাকার বাসিন্দাদের দাবি, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বচসা লেগেই থাকত। মহম্মদ কোনও অবৈধ সম্পর্কে জড়িত এমনটাই সন্দেহ ছিল সাবিনার। ইদানীং সেই বিবাদ চরমে উঠেছিল। মহম্মদেরও দাবি ছিল তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত। অভিযোগ, গত ২৭ অগস্ট গভীর রাতে মহম্মদ ও তাঁর মা মমিনা বেওরা এবং ওই প্রতিবেশী মহিলা-সহ আরও একজনের সঙ্গে মিলে সাবিনার মুখে অ্যাসিড ঢেলে দেন। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন সাবিনা। স্থানীয়েরাই এসে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, মহম্মদ ও তাঁর মা মমিনাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।  

```