Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Yuzvendra Chahal: দানা বাঁধছে ডিভোর্স বিতর্ক, ভ্যালেন্টাইন্স ডে'তে 'রহস্য পোস্ট' চাহালের

তবে এই পোস্ট কেন করলেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Yuzvendra Chahal: দানা বাঁধছে ডিভোর্স বিতর্ক, ভ্যালেন্টাইন্স ডে'তে 'রহস্য পোস্ট' চাহালের

টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল

শেষ আপডেট: 15 February 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অন্যতম তারকা স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু, গত কয়েকবছর তাঁর সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধই হয়ে গিয়েছে। কিন্তু, কেন তাঁর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে চাহাল এখনও পর্যন্ত ৭২ একদিনের ম্যাচ এবং ৮০ টি-২০ ম্য়াচ খেলেছেন। এই দুটো ফরম্যাটে তিনি যথাক্রমে ১২১ এবং ৯৬ উইকেট শিকার করেছেন।

তবে ভারতের এই রিস্ট স্পিনার ২০২৩ সালের অগাস্ট মাসে শেষবার জাতীয় কর্তব্য পালন করেছিলেন। আপাতত ভারতীয় স্পিনারদের তালিকায় নাম রয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবের। সেই জায়গায় কিছুতেই যুজির নাম ঢোকানো যাচ্ছে না। এমনকী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চাহালের নাম নির্বাচন করা হয়নি।

ইতিমধ্যে গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে'তে ইনস্টাগ্রামে বেশ কয়েকটা নিজের ছবি পোস্ট করেছেন ভারতের এই রিস্ট স্পিনার। সঙ্গে ক্যাপশনে লিখেছেন একটি রহস্যজনক লাইনও। সেখানে লেখা রয়েছে, 'তুমি ঠিক যেমন, সেটা আদৌ অন্যের কাছে যথেষ্ট নয়। কখনও কারোর চোখে নিজেকে ছোট হতে দিও না।'

তবে এই পোস্ট কেন করলেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই লাইন দুটো তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সম্প্রতি ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর ডিভোর্সের জল্পনা নিয়েও যথেষ্ট হাওয়া গরম হয়েছিল। যদিও ধনশ্রী নিজেই এই জল্পনায় জল ঢেলে দেন।


```