
শেষ আপডেট: 22 April 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে অনন্য নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল। তিনি বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০০টি উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন। রাজস্থানের হয়ে চাহাল নবির উইকেট নিতেই ওই ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছেন। আইপিএলের ১৫৩টি ম্যাচে চাহাল ২০০ উইকেট পেলেন।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স করেছে ১৭৯/৯। দলের দুই ওপেনার রোহিত শর্মা (৬), ঈশান কিষান (০) ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে ব্যাটিং করতে নামা সূর্যকুমার যাদব (১০) দ্রুত ফিরে গিয়েছেন। ২০ রানে তিন উইকেট পড়ে যায় মুম্বইয়ের। রাজস্থান বোলারদের মধ্যে প্রথম ঝটকা দিয়েছেন সন্দীপ শর্মা (৫/১৮)। তিনিই বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠেছেন।
মুম্বই দলের বাঘা বাঘা ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দেন মিডলঅর্ডার ব্যাটার তিলক ভার্মা (৪৫ বলে ৬৫), নেহাল ওয়াধেরা (২৫ বলে ৪৯)। মহম্মদ নবি ২৩ রান করে ফিরে যান।
রোহিতদের দলের প্রারম্ভিক ব্যাটারদের মতোই টেলএন্ডাররাও সমানভাবে ব্যর্থ হয়েছেন। যে কারণে মুম্বই ২০০ রানের কাছেও যেতে পারেনি। ৫২ রানে চার উইকেট পড়ে যাওবার পরেও যেভাবে মুম্বইয়ের হয়ে তিলক টেনেছেন দলকে তার জন্য তিনি প্রশংসা দাবি করতে পারেন।