Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুবরাজ বিস্ফোরক, ‘গ্রেগ চ্যাপেল পর্বে আমি অধিনায়ক হতে পারিনি’

গ্রেগ চ্যাপেল পর্বকে ফের উসকে দিলেন যুবরাজ সিং। চ্যাপেল যতদিন ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, ততদিন নানা বিতর্ক দেখা গিয়েছে।

যুবরাজ বিস্ফোরক, ‘গ্রেগ চ্যাপেল পর্বে আমি অধিনায়ক হতে পারিনি’

শেষ আপডেট: 11 December 2023 21:29

দ্য ওয়াল ব্যুরো: গ্রেগ চ্যাপেল পর্বকে ফের উসকে দিলেন যুবরাজ সিং। চ্যাপেল যতদিন ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, ততদিন নানা বিতর্ক দেখা গিয়েছে। চ্যাপেল কোচ হয়ে এসে সৌরভকে ছেঁটে ফেলেছিলেন। সেই নিয়ে বিতর্ক হয়েছিল।

চ্যাপেল কোচ হওয়ার সময় দলের তিন ক্রিকেটারকে বিশেষ গুরুত্ব দিতেন। রাহুল দ্রাবিড়, এম এস ধোনি ও ইরফান পাঠান পছন্দের পাত্র ছিলেন।

২০০৭ সালে টি ২০ বিশ্বকাপে দলের সঙ্গে যাননি শচীন, দ্রাবিড়রা। সেইসময় ধোনির নেতৃত্বে দলকে খেলতে পাঠানো হয়। যুবি জানিয়েছেন, সেইসময় সিনিয়র হিসেবে আমার নামই প্রস্তাব করা হয়েছিল অধিনায়ক হিসেবে। কিন্তু আমি চ্যাপেল পর্বে শচীনের একটি ঘটনায় পাশে দাঁড়িয়েছিলাম। সেই কারণে অধিনায়ক পদে থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়। এমনকী আমাকে সহ অধিনায়ক রাখাও হয়নি। সম্প্রতি সঞ্জয় মঞ্জরেকারকে দেওয়া সাক্ষাৎকারে অতীত প্রসঙ্গ টেনেছেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। 

যুবরাজ বলেছেন, ২০০৭ সালে একটা সময় সেওয়াগও দলে ছিল না। আমি তখন দ্রাবিড়ের ডেপুটি হিসেবে কাজ করছিলাম। কিন্তু পরে দেখা যায়, আমাকে সহ অধিনায়ক হিসেবেও সরিয়ে দেওয়া হয়। ধোনিকে অধিনায়ক করে দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। সেই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই, কিন্তু এটা ঘটেছিল।

সেইসময় ভারতীয় দলে দুটি গ্রুপ ছিল। একটা কোচ গ্রেগ চ্যাপেলের, অন্যটি শচীনের। অনেকেই শচীনের পাশে তখন ছিল না। ব্যতিক্রম যুবি। তিনি শচীনের সমর্থনে কথা বলেছিলেন বলে তিনি বোর্ড কর্তাদেরও আস্থা হারিয়েছিলেন। সেটাই তাঁকে সহ অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার কারণ ছিল। অস্ট্রেলীয় কোচ এমনভাবে নিজের জাল বিস্তার করেন, যে কর্তারাও তাঁর হয়ে কথা বলছিলেন।  


```