Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাঠের বাইরে ‘কীর্তি’ ইউসুফের, ক্রিকেটের দুই বিশ্বসেরার রাজনীতিতেও বাজিমাত

মাঠের বাইরেও জয়ী দুই বিশ্বজয়ী দলের সদস্য। বহরমপুরে জিতলেন ইউসুফ পাঠান। আর দুর্গাপুরে জয় পেলেন কীর্তি আজাদ।

মাঠের বাইরে ‘কীর্তি’ ইউসুফের, ক্রিকেটের দুই বিশ্বসেরার রাজনীতিতেও বাজিমাত

ইউসুফ ও কীর্তি আজাদ দু’জনেই জয়ী।

শেষ আপডেট: 4 June 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: মাঠের বাইরেও জয়ী দুই বিশ্বজয়ী দলের সদস্য। বহরমপুরে জিতলেন ইউসুফ পাঠান। আর দুর্গাপুরে জয় পেলেন কীর্তি আজাদ। দু’জনেই তৃণমূলের হয়ে বাজিমাত করলেন রাজনীতির ময়দানে।

বহরমপুরে যিনি টানা পাঁচবারের সাংসদ কংগ্রেসের সেই অধীর চৌধুরীকে তৃণমূলের ইউসুফ হারালেন ৬৬ হাজার ভোটের ব্যবধানে। আবার কীর্তি আজাদ জয় পেলেন দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে বিজেপি-র দিলীপ ঘোষকে টেক্কা দিয়ে। কীর্তির জয়ের ব্যবধান এক লাখেরও বেশি। 

অধীর চৌধুরী যেমন তাবড় রাজনীতিবিদ, তেমনি দিলীপ ঘোষও বিজেপি-র লড়াকু নেতা। তাঁদের হারানো যে সহজ বিষয় নয়, তা বলছে কলকাতার ক্রীড়ামহলও। সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন, ‘‘বহরমপুরে অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফের লড়াই মানে ব্রেট লি-র বিরুদ্ধে ব্যাটিং। কারণ অধীর এমন একজন নেতা, যিনি হাতের তালুর মতো চেনেন বহরমপুর লোকসভা কেন্দ্রকে।’’  তাঁকে হারানো মানে ব্রেট লি-কে ছক্কা হাঁকানোর সামিল।

ইউসুফ পাঠান ছিলেন ২০১১ সালে এমএস ধোনির বিশ্বসেরা দলের অন্যতম নামী সদস্য।  তাঁর হয়ে এবারে প্রচার করতে এসেছিলেন ভাই ইরফান পাঠানও।  তিনি টানা প্রায় দু’মাস বহরমপুরে পড়ে থেকে রাজনীতির সংঘটনকে জোরদার করার চেষ্টা করেন। হয়ে ওঠেন ‘পাড়ার ছেলে’। 

১৯৮৩ সালে কপিলদেবের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন কীর্তি আজাদ। লর্ডসের ব্যালকনিতে কপিলের প্রুডেনশিয়াল কাপ হাতে ছবির সোনালি ফ্রেমেও কীর্তির দেখা মেলে। তিনি সেইভাবে মেগা আসরে খেলার সুযোগ না পেলেও যতটুকু খেলেছেন, ততটাই ছিল দুরন্ত। বাংলার প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায় দ্য ওয়ালকে জানালেন, যে কোনও জয়ই তাৎপর্যপূর্ণ, তাই কীর্তিকে তৃণমূলের নতুন সাংসদ হিসেবে স্বাগত।

ইউসুফের জয় নিয়ে আবার ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘‘ইউসুফকে এবার বহরমপুরের জন্য কাজ করতে হবে। ওঁর নামে বলা হয়েছিল ও হল বহিরাগত। এবার ওঁর কাছে নতুন চ্যালেঞ্জ ঘরের ছেলে হয়ে ওঠার। ও বরোদাতে থাকতে পারে, কিন্তু ইউসুফকে বহরমপুরের মাটি কামড়েও পড়ে থাকতে হবে।’’


```