Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচের আসনে বসার বর্ষপূর্তিতেই বেজে উঠবে বিদায়ের ঘণ্টা? গম্ভীরের ভবিষ্যৎ ঘিরে ঘনাল জল্পনা

বিশ্লেষকদের মতে, সবকিছুই নির্ভর করছে আগামি দিনে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর। এমনিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি ভারতের একদল তারকা ক্রিকেটারের ফুটিফাটা ফর্মকে বে-আব্রু করেছে।

কোচের আসনে বসার বর্ষপূর্তিতেই বেজে উঠবে বিদায়ের ঘণ্টা? গম্ভীরের ভবিষ্যৎ ঘিরে ঘনাল জল্পনা

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 28 January 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: কাউন্টডাউন শুরু হয়ে গেছে। না, প্রত্যাবর্তন কিংবা নতুন কোনও রেকর্ড তৈরির নয়। কাউন্টডাউন সিদ্ধান্ত পুনর্বিবেচনার, পারফরম্যান্স বিশ্লেষণের… হয়তো সম্ভাব্য ছাঁটাইয়েরও! ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের কুর্সিতে বসা গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারও মতে তাঁর মেয়াদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। কেউ বলছেন তৎপরবর্তী ইংল্যান্ড সফরই হতে চলেছে গম্ভীরের চাকরি বাঁচানোর ডেডলাইন।

যদিও বিশ্লেষকদের মতে, সবকিছুই নির্ভর করছে আগামি দিনে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর। এমনিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি ভারতের একদল তারকা ক্রিকেটারের ফুটিফাটা ফর্মকে বে-আব্রু করেছে। ড্রেসিং রুমে দলগত সংহতির অভাব, কোচ-অধিনায়ক সংঘাত বিতর্ককে আরও উস্কেছে।

এই আবহে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিই কি হতে চলেছে কোচ গম্ভীরের অন্তিম লিটমাস টেস্ট? প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, এই টুর্নামেন্টে রোহিতরা ধরাশায়ী হলে চাপ বাড়বে, আসন টলমল করবে ঠিকই। কিন্তু গৌতম উৎখাত হবেন, যদি ইংল্যান্ড সফরে গিয়ে বিরাটরা ল্যাজেগোবরে হয়ে আসেন।

অকাশ বলেছেন, ‘আমার মতে ইংল্যান্ড সিরিজই চূড়ান্ত। তার আগে বোর্ড কোনও পদক্ষেপ নেবে না। ওই সিরিজ শেষে গৌতম গম্ভীরের কোচ হিসেবে এক বছরের মেয়াদ পূর্ণ হবে। এক বছর পালাবদল ঘটানোর জন্য যথেষ্ট সময়। তাই তখন তিনি কী কী বদল আনলেন, দলের কোন কোন খেলোয়াড়কে নতুন করে তৈরি করলেন, কাদের উন্নতি হল এই নিয়ে একটা পর্যালোচনা করা উচিত। আর সেটা হবেও।‘

আকাশের ভবিষ্যৎবাণী—চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপর ইংল্যান্ড সফর—দুটো প্রতিযোগিতাতেই যদি ভারত পরাস্ত হয়, তাহলে গৌতমের বিদায়ঘণ্টা নিশ্চিতভাবে বেজে উঠবে।


```