Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাহানের কিট ব্যাগে লাথি মারেন যশস্বী! সামনে এল তরুণ ওপেনারের মুম্বই-ত্যাগের আসল কারণ

এরপরই সামনে উঠে আসে একটি খবর, যা বিশেষজ্ঞদের মতে, যশস্বীর মুম্বইত্যাগের আসল কারণ হতে পারে৷ সূত্র মারফত জানা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট এবং অজিঙ্ক রাহানের সঙ্গে সম্পর্কে অবনতির জেরেই মুম্বইয়ের ‘প্রাক্তন’ ওপেনার  গোয়ার সঙ্গে হাত মেলাতে চলেছেন।

রাহানের কিট ব্যাগে লাথি মারেন যশস্বী! সামনে এল তরুণ ওপেনারের মুম্বই-ত্যাগের আসল কারণ

যশস্বী জয়সওয়াল-অজিঙ্ক রাহানে

শেষ আপডেট: 4 April 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলের মধ্যে খবরটা সত্যি আচমকা ও অপ্রত্যাশিত ছিল: মুম্বইয়ের রঞ্জি টিম (Ranji Trophy) ছাড়তে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

সংবাদটা হাওয়ায় ভাসছে সবে, তখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি, সেই সময় চাউর হয় দ্বিতীয় ঝটকা: যশস্বী নাকি ইতিমধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) দফতরে দলত্যাগের চিঠি পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আর সেটা গৃহীতও হয়েছে।

মঙ্গলবারের এই খবরে মান্যতা দেয় মুম্বইয় ক্রিকেট সংস্থা। পাশাপাশি সামনে আসে, পুরনো টিম ছেড়ে নতুন দল গোয়ার জার্সি গায়ে পরের মরশুমে মাঠে নামতে পারেন ভারতের উদীয়মান ওপেনার। আগামি সিজন থেকেই দেশের প্রথম সারির সমস্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছে গোয়া। প্রথমবারের জন্য। আর অভিষেক বছরই নাকি টিমের অধিনায়ক বাছা হয়েছে যশস্বীকে।

হঠাৎ কেন মুম্বই ছেড়ে গোয়াভিমুখী? গোড়ায় ‘ব্যক্তিগত কারণ’ বলে দায় সারলেও কোনও মহলই এই ‘যুক্তি’ মানতে রাজি হয়নি। বিশেষত, যে-মুম্বইয়ের হয়ে তাঁর উত্থান, জাতীয় দলে সুযোগের রাস্তা খুলে যাওয়া—কেরিয়ারের উন্মেষলগ্নে কেন এমন হঠকারি সিদ্ধান্ত নিতে যাবেন যশস্বী? রহস্যের গন্ধ জমে ওঠে।

এরপর খোলস কিছুটা খোলে। তরুণ ওপেনার জানান, যেহেতু গোয়া ম্যানেজমেন্ট তাঁকে অধিনায়কত্বের প্রস্তাব দিচ্ছে, সেই কারণেই পুরনো দল ছেড়ে নতুন অফার লুফে নেওয়া। আর কিছু নয়৷ বলেন, ‘গোয়া টিম আমায় নতুন সুযোগ দিয়েছে৷ সেটা দলের নেতৃত্ব গ্রহণ নিয়ে। তবে আমার প্রথম লক্ষ্য ভারতের হয়ে ভাল খেলা এবং যখন যখন আন্তর্জাতিক ক্রিকেট নেই, তখন তখন গোয়ার হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে যত দূর পর্যন্ত যাওয়া যায়, তার চেষ্টা চালানো।’

এই যুক্তিতেও চিঁড়ে ভেজে না। পাল্টা প্রশ্ন ওঠে: টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক হওয়ার লাইনে নেই যশস্বী, এমনকী তাঁর আইপিএল দল রাজস্থান রয়্যালসের না অধিনায়ক না সহ-অধিনায়ক—কোনও তালিকাতেই তাঁর নাম নেই। সঞ্জু স্যামসন চোটের জন্য বাদ পড়ার পর নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের হাতে। তাহলে কেন রঞ্জি টুর্নামেন্টে গোয়ার অধিনায়ক হওয়া নিয়ে এতটা উতলা হয়ে উঠবেন যশস্বী? এটাই কি দলবদলের একমাত্র কারণ? নাকি অজুহাত মাত্র?

এরপরই সামনে উঠে আসে একটি খবর, যা বিশেষজ্ঞদের মতে, যশস্বীর মুম্বইত্যাগের আসল কারণ হতে পারে৷ সূত্র মারফত জানা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট এবং অজিঙ্ক রাহানের সঙ্গে সম্পর্কে অবনতির জেরেই মুম্বইয়ের ‘প্রাক্তন’ ওপেনার  গোয়ার সঙ্গে হাত মেলাতে চলেছেন। বিশেষ করে রাহানের সঙ্গে চাপান-উতর নাকি দীর্ঘদিন ধরেই চলছে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুজনে৷ বিষয়টা এতদূর গড়ায় যে, অধিনায়কের কিট ব্যাগে লাথি পর্যন্ত মেরেছিলেন যশস্বী। এই নিয়ে সমালোচনায় সরব হন কোচ ওঙ্কার সাঙ্ঘভি৷ যাঁর সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যশস্বী জয়সওয়াল।

এই প্রথম নয়। এর আগে দলীপ ট্রফি চলাকালীন পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে নেমে অধিনায়ক রাহানের রোষে পড়েছিলেন যশস্বী৷ দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্রাতিরিক্ত স্লেজিং করছিলেন তিনি। এই নিয়ে আম্পায়ার তাঁকে বারবার সতর্ক করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে যশস্বী স্লেজিং চালিয়ে যান। এরপর আচমকা রাহানের হস্তক্ষেপ। দলের ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। যে কারণে দুজনের সম্পর্কে অবনতি দানা বাঁধে।

সূত্রের খবর, এরপরই মুম্বই দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন যশস্বী। জাতীয় দলে অভিষেকের পরেও ঘরোয়া ক্রিকেটে সুযোগ কমতে থাকে৷ এই নিয়ে বারবার অসন্তোষ জানান। যে কারণে মুম্বইয়ের নির্বাচক প্রধান সঞ্জয় পাতিল তাঁকে সতর্কও করেন। জাতীয় ক্রিকেটে মুম্বইয়ের অবদান নিয়ে যশস্বীকে স্মরণও করিয়ে দেন।

বিশেষজ্ঞদের মতে, নামতে নামতে একেবারে তলানিতে ঠেকা সম্পর্কেরই ফলশ্রুতি যশস্বীর মুম্বই-ত্যাগ। অধিনায়কত্বের প্রস্তাব স্রেফ অজুহাত মাত্র।


```