Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবার চোট পেয়ে রঞ্জি থেকেও ছিটকে গেলেন যশস্বী

চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেঙেছিল আগেই। এবার রঞ্জি ট্রফির সেমিফাইনালেও ধাক্কা খেলেন যশস্বী জয়সওয়াল।

বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবার চোট পেয়ে রঞ্জি থেকেও ছিটকে গেলেন যশস্বী

যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 16 February 2025 09:51

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেঙেছিল আগেই। এবার রঞ্জি ট্রফির সেমিফাইনালেও ধাক্কা খেলেন যশস্বী জয়সওয়াল। বিদর্ভের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গোড়ালির চোটে ছিটকে গেলেন তরুণ এই ব্যাটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক দলে ছিলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু শেষ মুহূর্তে জায়গা হারান তিনি। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আপাতত দূরে সরিয়ে রঞ্জি ট্রফিতে মন দিয়েছিলেন এই তরুণ ওপেনার। বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে মুম্বইয়ের জার্সিতে মাঠে নামার কথা ছিল তাঁর।

কিন্তু সেই পরিকল্পনাতেও বাধা এল। সেমিফাইনালের আগে গোড়ালির চোটে ছিটকে গেলেন যশস্বী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি, তবে এবার চোটের কারণে সেই সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেল।

প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েন যশস্বী। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের লক্ষ্যে মন দিয়েছিলেন রঞ্জি ট্রফিতে। বর্ডার-গাভাসকর ট্রফি খেলে দেশে ফেরার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলেন তিনি, এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মাঠে নামেন। সেখানে তাঁর ওয়ানডে অভিষেকও হয়।  

বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে মুখিয়ে ছিলেন যশস্বী। তবে তার আগেই চোটের ধাক্কা। মুম্বইয়ের লক্ষ্য এবার নাগপুরে জিতে রঞ্জির ফাইনালে পৌঁছানো। তবে দলের অন্যতম সেরা ব্যাটারকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে ঘরোয়া ক্রিকেটে ছাপ রাখতে চেয়েছিলেন যশস্বী, কিন্তু এখানেও বাধা এলো চোটের আঘাতে।  


```