Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঘরের ছেলে ঘরে ফিরলেন, বার্সায় ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করছেন জাভি

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। তিনি যখন ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়েছিলেন, আবেগমুখর হয়ে উঠেছিল ন্যু ক্যাম্প। চোখের জলে তিনিও বিদায় নিয়েছিলেন। সেই জাভি হার্নান্ডেজ (Xavi Hernandez) ফিরলেন স্বগৃহে কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটল

ঘরের ছেলে ঘরে ফিরলেন, বার্সায় ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করছেন জাভি

শেষ আপডেট: 5 November 2021 15:05

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। তিনি যখন ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়েছিলেন, আবেগমুখর হয়ে উঠেছিল ন্যু ক্যাম্প। চোখের জলে তিনিও বিদায় নিয়েছিলেন। সেই জাভি হার্নান্ডেজ (Xavi Hernandez) ফিরলেন স্বগৃহে কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটল তাঁর। তিনি বার্সার কোচ হবেন, এটি ঠিক ছিল। কিন্তু জাভি কাতারের আল সাদ ক্লাব থেকে ফিরতে বহু অর্থ দিতে হতো স্প্যানিশ জায়ান্টকে। সেটির পরিমান কম নয়, প্রায় ৬০ কোটি টাকা। গত ২৮ অক্টোবর ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর সাময়িক দায়িত্ব দেওয়া হয় বার্সা বি টিমের কোচ সার্জি বার্জুয়ানকে। এর সাথে চলতে থাকে জাভিকে আনার চেষ্টা। আল-সাদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর জাভিকে ৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে আনতে অবশেষে রাজি হয়েছে বার্সা। কাতালান এ ক্লাবের সঙ্গে জাভির দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বার্সায় মিডফিল্ডার হিসেবে ৭৬৭টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে বার্সালোনা ছাড়ার প্রায় ৬ বছর পর কোচ হয়ে ফিরছেন জাভি। কোচিং জীবনে আল-সাদের হয়ে বেশ সফলই বলা যায় জাভিকে। তাঁর অধীনে আল-সাদ ম্যাচ খেলেছে ৯১টি। তার মধ্যে জয় ৬২টি, ড্র ১৩টি এবং হার ১৬টি ম্যাচে।

```