Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

‘ব্যক্তির চেয়ে আগে দল’, ‘আত্মপ্রচারকে গুরুত্ব দিই না’, গ্লাভস খুলে রাখার আগে অকপট ঋদ্ধিমান

শিলিগুড়ির গলিঘুঁজি থেকে কলকাতার রাজপথ। তারপর সেই সড়ক ধরে জাতীয় দলের ড্রেসিংরুম। ভারতের প্রাক্তন উইকেট কিপার ঋদ্ধিমান সাহার উত্থানের কাহিনি কোনও রূপকথার রাংতায় মোড়া নয়। তা কঠিন বাস্তবের জমির উপর দাঁড়িয়ে গাঁথা সমুন্নত ইমারত।

‘ব্যক্তির চেয়ে আগে দল’, ‘আত্মপ্রচারকে গুরুত্ব দিই না’, গ্লাভস খুলে রাখার আগে অকপট ঋদ্ধিমান

ঋদ্ধিমান সাহা

শেষ আপডেট: 29 January 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ির গলিঘুঁজি থেকে কলকাতার রাজপথ। তারপর সেই সড়ক ধরে জাতীয় দলের ড্রেসিংরুম। ভারতের প্রাক্তন উইকেট কিপার ঋদ্ধিমান সাহার উত্থানের কাহিনি কোনও রূপকথার রাংতায় মোড়া নয়। তা কঠিন বাস্তবের জমির উপর দাঁড়িয়ে গাঁথা সমুন্নত ইমারত। তাই বাংলার হয়ে সম্ভবত শেষ রঞ্জি ম্যাচ খেলতে নামার আগে, ক্রিকেটকে চিরবিদায় জানানোর প্রাক-মুহূর্তে যে ঋদ্ধিমান ধরা দেন, তাঁর বক্তব্যে মিশে থাকে আবেগহীন সত্যবচন।

অবসরের পর কী ভাবছেন? নিজের ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে যাঁর, তিনি তো চাইবেনই কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে। কিন্তু ঋদ্ধিমান জানালেন, ‘আমি এর জন্য প্রস্তুত নই। সেই কারণেই কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছি। জানতাম ওটা সুবর্ণ সুযোগ। কিন্তু পুরোপুরি প্রস্তুত না হয়ে আমি কোনও কাজ করি না। এটা আজকের উপলব্ধি নয়, চিরকালের শিক্ষা। একই কারণে আমি ক্রীড়া বিশেষজ্ঞ কিংবা ধারাভাষ্যকার হিসেবেও নিজেকে দেখতে চাই না।‘

শেষ ম্যাচ খেলে ব্যাট তুলে রাখার পর ঋদ্ধিমান বিশুদ্ধ অবসর যাপনের আনন্দ নিতে চাইছেন। টিভিতে ফর্মুলা ওয়ান দেখা, সপরিবারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ানোই আপাতত তাঁর উইশলিস্টে রয়েছে।

আঠারো বছর আগে বাংলার হয়ে অভিষেক। তারপর প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের উপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তেরোশোর উপর রান, টেস্ট-ওয়ান ডে মিলিয়ে একশোর বেশি ক্যাচ—ঋদ্ধিমান সাহার সাফল্য যথেষ্ট সমীহ করার মতো। তবু এতকিছুর পরে হাল্কা হলেও খেদ ঝরে পড়েছে তাঁর গলায়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং গড় ৪৫-এর উপর হলে যেন সবদিক দিয়ে তৃপ্তি মিলত। স্পষ্ট জানালেন শিলিগুড়ির ‘পাপালি’। 
কেরিয়ারটা কি তবে আরেকটু সাজানো-গোছানো হতে পারত? চোট-আঘাতের জেরে অধরা রয়ে গেল কিছু স্বপ্ন? মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ঢাকা পড়লেন ঋদ্ধি? ব্যাটিংয়ে অতিরিক্ত পক্ষপাত তাঁর কিপারসত্তাকে আড়ালে ঠেলে দিল?

এইসমস্ত প্রশ্নের সামনেও একইরকম স্পষ্টবাদী ঋদ্ধিমান। জানালেন, ‘কখনও কখনও মনে হয়েছে ঠিকই, আমি যদি ব্যক্তিগত চাহিদাকে দলের ঊর্ধ্ব রাখতাম তাহলে হয়তো আমার পরিসংখ্যান আরও ঝলমলে হতে পারত। কিন্তু আমার কাছে দল সব সময় সবার আগে। আত্মপ্রচারকে আমি তেমন গুরুত্ব দিই না।‘

তাই বলে কি অভিমান এতটুকু নেই? ২০২২ সালে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে যাওয়ার সিদ্ধান্তের কারণ কি স্রেফ অভিমান নয়? অফ স্ট্যাম্পের বাইরের বল ছাড়ার স্টাইলে এবার যেন কিছুটা রক্ষণাত্মক মেজাজেই জবাব দিলেন ঋদ্ধি—‘পুরোনো কথা মনে রাখতে চাই না। তবে দাদা (সৌরভ গাঙ্গুলি) আর আমার স্ত্রী রোমি পাশে না থাকলে হয়তো আমি বাংলায় ফিরতাম না। দাদার সঙ্গে লম্বা কথোপকথনই আমায় ফিরে আসতে বাধ্য করেছে।‘


```