Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশ্বকাপ ফুটসলের আদলে ট্রফির উন্মোচন, বাংলায় শুরু হবে আন্তঃ স্কুল ফুটসল টুর্নামেন্ট

এই মেগা আসরের লক্ষ্য, অনূর্ধ্ব ১৩ এবং ১৫ বয়সভিত্তিক ফুটবল শিক্ষার্থীদের বিশেষ ট্রেনিং দিয়ে তাদের স্কিলের উন্নতি করা, প্রথম পর্যায়ে নির্বাচিত ২৫ জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব ১৩ এলিট দল গঠন তৈরি করা।

বিশ্বকাপ ফুটসলের আদলে ট্রফির উন্মোচন, বাংলায় শুরু হবে আন্তঃ স্কুল ফুটসল টুর্নামেন্ট

আন্তঃ স্কুল ফুটসল টুর্নামেন্টের ট্রফি উন্মোচনে জাতীয় দলের কোচ জসুয়া ভাজ-সহ সুব্রত দত্ত ও সৃঞ্জয় বসু প্রমুখ।

শেষ আপডেট: 23 April 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: জমজমাট অনুষ্ঠান, মঞ্চে তারকার হাট বাইপাসের ধারে অভিজাত ক্লাবে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের (Futsal) আদলে ফুটসল স্কুল টুর্নামেন্টের (School Tournament) ট্রফির (Trophy) উন্মোচন। মঙ্গলবার নামী ক্লাবে বিকেলে এই টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হয়ে গেল। মোট ১০০টি স্কুলকে (100 Schools) নিয়ে এই অভিনব ফুটসল আসরের পথ চলা শুরু হবে বলে জানানো হয়েছে।

অপরূপ চক্রবর্তী ফুটসল স্কুল (Aparup Chakraborty Football School) আয়োজিত এই মেগা আসরের লক্ষ্য, অনূর্ধ্ব ১৩ এবং ১৫ (Under-13 and 15) বয়সভিত্তিক ফুটবল শিক্ষার্থীদের বিশেষ ট্রেনিং দিয়ে তাদের স্কিলের উন্নতি করা, প্রথম পর্যায়ে নির্বাচিত ২৫ জন ফুটবলার নিয়ে অনূর্ধ্ব ১৩ এলিট দল গঠন তৈরি করা। আয়োজক এআইএফএফ-র ফুটসল কমিটির টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ অনুষ্ঠানে জানিয়েছেন, ‘আমাদের উদ্যোগ হবে বাংলার বুকে ফুটসল খেলার প্রসার। কারণ সারা বিশ্বে মেসি, রোনাল্ডো থেকে রোনাল্ডিনহোরা সবাই উঠে এসেছেন এই ফুটসল থেকে।’

এদিনের অনুষ্ঠানে ছিলেন আইএফএ-র চেয়ারম্যান তথা জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব তথা ভবানীপুর ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বসু, ভারতীয় ফুটসল দলের হেড কোচ জসুয়া ভাজ, মনোবিদ মৃণাল চক্রবর্তী ও বেঙ্গল অলিম্পিক সংস্থার সচিব চন্দন রায়চৌধুরী প্রমুখ। সুব্রত দত্ত এই টুর্নামেন্ট নিয়ে বলেছেন, ‘২০০৫ সালে আমি আইএফএ-র সচিব থাকার সময়ে প্রথম বাংলার বুকে ফুটসল টুর্নামেন্ট শুরু হয়েছিল। ফুটসল টুর্নামেন্ট খেলতে গেলে দরকার স্পিড, স্ট্যামিনা। আন্তঃ স্কুল ফুটসল শুরু হলে বাংলার খেলার প্রসার বাড়বে। পাশাপাশি এই খেলাকে উন্নত করতে গেলে প্রথম প্রয়োজন ক্রীড়া বিজ্ঞান। তৃণমূল স্তর থেকে এই খেলার উন্নতিসাধন প্রয়োজন। জেলায় জেলায় এই ফুটবল না হলে সার্বিকভাবে প্রসার ঘটবে না।’

মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয়ের কথায়, ‘সবই ভাল, কিন্তু ফেডারেশনের সদিচ্ছার ওপর সবটা নির্ভর করছে। আর এই খেলাকে বানিজ্যিকীকরণ করতে গেলে কর্পোরেটদের এগিয়ে আসতে হবে। কারণ এই ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের দারুণ জনপ্রিয়তা রয়েছে দুনিয়ার ফুটবল বাজারে।’

পাশাপাশি সুব্রত দত্ত এও বলেন, ‘ভাল ও দক্ষ শিক্ষক না হলে ভাল ছাত্র যেমন হয় না, তেমনি ভাল কোচ না হলে নামী ফুটবলারও তৈরি হয় না। তাই কোচদেরও প্রশিক্ষণ প্রয়োজন আমি তাই মনে করি।’

ভারতীয় দলের কোচ জসুয়া ভাজ বলেছেন, ‘জাতীয় দলে লিস্টন কোলাসো, কিংবা ব্রেন্ডন ফার্নান্ডেজরা উঠে এসেছে ফুটসল টুর্নামেন্ট থেকে। তাই বাংলায় যা ফুটবল প্রতিভা রয়েছে, তাতে এই খেলার প্রসার ঘটলে ফুটবলের উন্নতি হবে। এমনকী বিশ্ব ক্রম তালিকায় ভারত অনেকটাই উপরের দিকে থাকবে।’


```