Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি দুঃস্বপ্নের মতো তাড়া করে! জন্মদিনে ৫ উইকেট নিয়ে বললেন কুলদীপ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হার এখনও মেনে নিতে পারেননি ভারতীয় স্পিনার।

বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি দুঃস্বপ্নের মতো তাড়া করে! জন্মদিনে ৫ উইকেট নিয়ে বললেন কুলদীপ

শেষ আপডেট: 15 December 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনে মাঠে নেমে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন। তাঁর স্পিনের ভেল্কিতে বাইশ গজে রীতিমতো নাকানিচোবানি খেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১-০ পিছিয়ে থাকা সিরিজ ১-১ করে খানিক স্বস্তির নিশ্বাস ফেলছে টিম ইন্ডিয়া। কিন্তু 'বার্থডে বয়' কুলদীপ যাদবের মুখে শোনা গেল অন্য কথা। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েও তিনি শোনালেন বিশ্বকাপ ফাইনালে হারের পরবর্তী সময়ের গল্প। 

গোটা বিশ্বকাপে ভাল খেলেও ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। ব্যাটিং থেকে বোলিং, ফিল্ডিং- প্রত্যেকটি বিভাগেই ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে দেশের মাটিতে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল ইন্ডিয়ার। কুলদীপ জানালেন, বিশ্বকাপ ফাইনাল হারের সেই দিনটা তাঁকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াত।

ভারতীয় স্পিনারের কথায়, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারটা একেবারেই মেনে নিতে পারিনি। ফাইনালের পর প্রথম সাত-দশদিন কাটানো খুব শক্ত ছিল আমার কাছে। দুঃস্বপ্নের মতো এই হার আমায় তাড়া করে বেড়াত। ধীরে ধীরে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি। জীবন এভাবেই বদলে যায়। এর আগে ২০১৮ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলে গিয়েছি আমি। তাই এখানকার পিচের কন্ডিশন আমার ভালমতো জানা আছে।

দ্য ওয়ান্ডারার্সে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্পিন সহায়ক পিচ দেখে কুলদীপ বিস্মিত। ভারতীয় স্পিনারের কথায়, "দক্ষিণ আফ্রিকার পিচগুলি গতি এবং বাউন্সের জন্য বিখ্যাত। কিন্তু এবার দেখছি পিচগুলো স্পিনারদের স্বর্গরাজ্য।" আর সেই পিচেই বৃহস্পতিবার কামাল দেখিয়েছেন কুলদীপ। একই ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিয়ে ভুবনেশ্বর কুমারের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করেছেন।


```