Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ট্রফি না জিতলেও বিশ্বকাপে নতুন রেকর্ড করল ভারত!

শুধু ক্রিকেট মাঠে নয়, গ্যালারিতে থাকা দর্শকরা রেকর্ড গড়লেন এবারের বিশ্বকাপে।

ট্রফি না জিতলেও বিশ্বকাপে নতুন রেকর্ড করল ভারত!

শেষ আপডেট: 21 November 2023 14:41

দ্য ওয়াল ব্যুরো: ট্রফি না জিতলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপে ইতিহাস তৈরি করল ভারত। শুধু ক্রিকেট মাঠে নয়, গ্যালারিতে থাকা দর্শকরা রেকর্ড গড়লেন। এর আগে কোনও আইআইসি ইভেন্টে এত দর্শক হয়নি!

আইসিসি-র তরফে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপে মাঠে এসে খেলা দেখেছেন সাড়ে ১২ লাখের বেশি মানুষ। ২০১৫ সালের বিশ্বকাপে দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে নতুন নজির করল এবারের বিশ্বকাপ। খেলার প্রতি বরাবারই ভারতীয়দের উৎসাহ থাকে তুঙ্গে। ক্রিকেট হোক বা ফুটবল কিংবা হকি--- ভারতীয়দের আলোচনায় থাকে সবকিছুই। তবে সব খেলাকে ছাপিয়ে ক্রিকেট নিয়ে ভারতীয়দের মধ্যে উৎসাহ সবথেকে বেশি দেখা যায়।

বিশ্বকাপ ফাইনালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ১ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে। এই স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচেও এমন সংখ্যক দর্শক হয়েছিল। এবার ভারতে মোট ৯টা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হয়েছে। ভারতের প্রতি ম্যাচেই গ্যালারি ছিল পুরো হাউজফুল। অন্যান্য ম্যাচেও দর্শক সংখ্যা নেহাৎ কম হয়নি। 

৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে রেকর্ড সংখ্যায় দর্শক এসেছিল। ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে যত মানুষ এসেছিলেন খেলা দেখতে, তা আগে অন্য কোনও আইসিসি ইভেন্টে আসেনি। ১৯ নভেম্বর ফাইনালেও প্রচুর দর্শক হয়েছিল মোদী স্টেডিয়ামে। আইসিসি জানিয়েছে, গোটা বিশ্বকাপ জুড়ে মোট ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন লোক মাঠে এসে খেলা দেখেছেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই ইভেন্টে ১০ লাখ ১৬ হাজার ১৬ হাজার ৪২০ জন দর্শক হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল।  শুধু মাঠে গিয়ে দেখা দর্শক আসনের দিক থেকে নয়, বডকাস্টিং ও ডিজিটাল দর্শকের সংখ্যার দিক থেকেও এবারের বিশ্বকাপ সব রেকর্ড চূর্ণ করেছে।  ২০২৭ সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। 


```