Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পরের বিশ্বকাপে আর নেই স্টার্ক, ইডেন থেকে হাসপাতালে গেলেন ম্যাক্সওয়েল

মঙ্গলবার ইডেনে পুরোদমে প্রস্তুতি চালিয়েছেন অজিরা। দ্বিতীয় সেমিফাইনাল হবে বৃহস্পতিবার। তার আগে অস্ট্রেলিয়া শিবিরে আকর্ষণ হলেন গ্লেন ম্যাক্সওয়েল।

পরের বিশ্বকাপে আর নেই স্টার্ক, ইডেন থেকে হাসপাতালে গেলেন ম্যাক্সওয়েল

শেষ আপডেট: 14 November 2023 21:50

দ্য ওয়াল ব্যুরো: এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে মিচেল স্টার্কের। ইডেনে অস্ট্রেলিয়া দল অনুশীলন করছে। তার মধ্যেই কলকাতার সাংবাদিকদের স্টার্ক আভাস দিয়েছেন পরের বিশ্বকাপে আর না খেলার কথা। তিনি বলেছেন, এখনই ৩৩ বছর, পরের বিশ্বকাপে ৩৭ হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে ফিটনেস ধরে রাখা কঠিনই।

এই মেগা ইভেন্টে স্টার্ক তেমন ছন্দে নেই। তিনি নয় ম্যাচে দশ উইকেট পেয়েছেন। যদিও ২০১৫ সালের বিশ্বকাপ, তারপরেও টি ২০ বিশ্বকাপে বোলিং বিভাগে তিনি টেনেছেন। সেই নিয়ে বলতে গিয়ে জানান, পেসারদের ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে যায়। সবসময় সমান যায় না।

স্টার্ক বিশ্বকাপ না খেললেও এখনই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন না। বলেছেন, ‘‘আমার কাছে প্রধান অগ্রাধিকার হল টেস্ট ক্রিকেট। তারপর ওয়ান ডে, তাই খেলা চালিয়ে যাব। তবে পরের বিশ্বকাপে খেলব না, এটা এখনই বলে দিতে চাই।’’

এদিকে, মঙ্গলবার ইডেনে পুরোদমে প্রস্তুতি চালিয়েছেন অজিরা। দ্বিতীয় সেমিফাইনাল হবে বৃহস্পতিবার। তার আগে অস্ট্রেলিয়া শিবিরে আকর্ষণ হলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর চোট সারেনি, তাই এদিনও প্রস্তুতি শেষে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে গিয়েছেন চিকিৎসা করাতে। অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য জানিয়েছেন ম্যাচে ম্যাক্সির খেলতে সমস্যা হবে না। আফগানিস্তান ম্যাচে তাঁর ওই ইনিংস মহাকাব্যিক হয়ে গিয়েছে।


```