Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গত চারবছরে রোহিতদের থেকে বেশি উন্নতি করেছেন হরমনপ্রীতরা, বলছেন সৌরভ

এম এস ধোনি অবসর নেওয়ার পরে সেদিক থেকে ভারতীয় ক্রিকেটের তেমন উন্নতি হয়নি। এই কথা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত চারবছরে রোহিতদের থেকে বেশি উন্নতি করেছেন হরমনপ্রীতরা, বলছেন সৌরভ

শেষ আপডেট: 12 December 2023 21:38

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি অবসর নেওয়ার পরে সেদিক থেকে ভারতীয় ক্রিকেটের তেমন উন্নতি হয়নি। এই কথা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সম্প্রতি এক টিভি চ্যানেলে বলেছেন, ২০১৯ সালের পরে দেশের মহিলা ক্রিকেটের যা উন্নতি হয়েছে, সেটি হয়নি ছেলেদের ক্রিকেটে।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ছেলেদের ক্রিকেট তো ভাল ছিলই, কিন্তু মহিলাদের ক্রিকেটে দারুণ উন্নতি হয়েছে। তারা এশিয়া কাপ জিতেছে। বিশ্বকাপে ও কমনওয়েলথ গেমসে সাফল্য পেয়েছে। তাই ছেলেদের থেকে মহিলাদের ক্রিকেটের উন্নতি ভাল চোখে পড়েছে।

সৌরভ সম্প্রতি মহিলাদের আইপিএলের নিলামে হাজির ছিলেন দিল্লি দলের ডিরেক্টর হিসেবে। বিসিসিআই-র প্রাক্তন সভাপতি বলেছেন, মহিলাদের ক্রিকেট থেকে ঝুলন (গোস্বামী) অবসর নেওয়ার পরে ভাবা গিয়েছিল কে দায়িত্ব নেবে। কিন্তু দেখা গিয়েছে রেণুকা সিং এসে সেই দায়িত্ব পালন করেছে। এটাতেই বোঝা গিয়েছে তারা ঠিক পথেই এগচ্ছে। পাশাপাশি সৌরভ বিশেষভাবে নাম করেছেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা, শেফালি, জেমিমা সকলেই উঠে এসেছে। প্রতি ম্যাচে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সৌরভ এর আগেও বলেছিলেন, ধোনির পরে ভারতীয় দল আইসিসি আসরে জিততে পারেনি। সেই ধারা এবারও ৫০ ওভারের ওয়ান ডে ক্রিকেটে অব্যাহত থাকল।  


```