Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল কি খেলবেন না ম্যাক্সওয়েল? অস্ট্রেলীয় বিগহিটারের মন্তব্যে শোরগোল

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার অন্যতম সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি যেভাবে আফগানিস্তান ম্যাচে রোমহর্ষকভাবে ম্যাচ জিতিয়েছিলেন, সেটাই মেগা ইভেন্টের টার্নিং পয়েন্ট হয়ে রয়েছে।

আইপিএল কি খেলবেন না ম্যাক্সওয়েল? অস্ট্রেলীয় বিগহিটারের মন্তব্যে শোরগোল

শেষ আপডেট: 14 December 2023 20:08

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার অন্যতম সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি যেভাবে আফগানিস্তান ম্যাচে রোমহর্ষকভাবে ম্যাচ জিতিয়েছিলেন, সেটাই মেগা ইভেন্টের টার্নিং পয়েন্ট হয়ে রয়েছে। বলা হচ্ছে, ম্যাক্স যদি সেই ম্যাচে ওই রুদ্ধশ্বাস ইনিংস না খেলতেন, তা হলে অজিরা সেদিনই কার্যত বিদায় নিয়ে নিত।

ওই ম্যাচে একটা পায়ে ব্যাটিং করেছিলেন ম্যাক্সওয়েল। কারণ বাঁ পায়ে তিনি চোট পেয়েছিলেন। টান ধরেছিল পায়ে। সেই অবস্থার মধ্যেও দলকে জিতিয়ে দেন হেরে যাওয়া প্রায় একটা ম্যাচে।

তারপরেও চোট ভুগিয়েছে ম্যাক্সিকে। সেই হিসেবেই জল্পনা চলছিল, তিনি কি আদৌ এবারের আইপিএলে খেলবেন? সেই নিয়ে অজি তারকা বিবৃতি দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, যতদিন হাঁটার ক্ষমতা থাকবে, ততদিন আমি আইপিএলে খেলা চালিয়ে যাব।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের অধিনায়কত্ব করবেন ম্যাক্সওয়েল। তিনি অবশ্য আইপিএল খেলাটিকে লার্নিং এক্সপেরিয়েন্স হিসেবে দেখতে চান। বিগ হিটিংয়ে বিখ্যাত তারকার মন্তব্য, আইপিএল থেকে অনেককিছু শিখেছি, শিখছিও। এমন একটা লিগে খেলছি, অনেকেই তাঁদের মধ্যে তারকার তারকা। তাঁদের সঙ্গে খেলেও অনেককিছু শেখা যায়। দু’মাস ধরে কোহলি, ডি’ভিলিয়ার্সদের হয়ে বেঙ্গালুরু দলের সঙ্গে কাটাই। এটাও আমার কাছে দারুণ অভিজ্ঞতা।   


```