Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেব’, টিম ইন্ডিয়ায় ফিরে আসা নিয়ে প্রত্যয়ী পূজারা

ঘরোয়া ক্রিকেটে নিংড়ে দিয়েছেন নিজেকে। তবুও জাতীয় দলে সুযোগ জুটছে না চেতেশ্বর পূজারার। সাম্প্রতিক অতীতে ভাল খেলেও প্রত্যাবর্তন করতে পারছেন না তিনি।

‘সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেব’, টিম ইন্ডিয়ায় ফিরে আসা নিয়ে প্রত্যয়ী পূজারা

চেতেশ্বর পূজারা

শেষ আপডেট: 2 May 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে নিংড়ে দিয়েছেন নিজেকে। তবুও জাতীয় দলে সুযোগ জুটছে না চেতেশ্বর পূজারার। সাম্প্রতিক অতীতে ভাল খেলেও প্রত্যাবর্তন করতে পারছেন না তিনি। একদা রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী মনে করা হচ্ছিল যাকে, তিন নম্বরে দলের স্তম্ভ হয়ে ওঠেন, তিনিই দীর্ঘদিন দলের বাইরে।

শেষ ২০২৩ সালের জুন মাসে মাঠে নেমেছিলেন পূজারা। তারপর থেকে শুধুই হতাশা। বর্ডার-গাভাসকার ট্রফিতে ফিরে আসার সুযোগ থাকলেও বোর্ড অন্তিম মুহূর্তে পিছু হটে। অস্ট্রেলিয়া সফরে যাননি পূজারা। বদলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা দেন।

এই নিয়ে আগেও মুখ খুলেছিলেন। আত্মবিশ্বাসের সঙ্গে পূজারা জানান, তিনি থাকলে দল বর্ডার-গাভাসকার ট্রফি জিতে দেশে ফিরত। এবার দীর্ঘদিন টিমে জায়গা না পাওয়ার হতাশা স্পষ্ট ভাষায় স্বীকার করলেন তিনি। কোনও রকম ভণিতা ছাড়া বললেন, ‘যখন আপনি ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে সফল হয়েছেন, খেলেছেন একশোটিরও বেশি টেস্ট, তারপরও যখন দলের সদস্য হিসেবে আপনাকে বেছে নেওয়া না হয়, সেই মুহূর্তে কঠোর পরিশ্রমই একমাত্র বিকল্প। সুযোগ না পাওয়াটা অবশ্যই হতাশাজনক। কিন্তু আমি নিজেকে সব সময় প্রস্তুত ও উজ্জীবিত রাখতে চাই। এর কারণ, ক্রিকেট খেলাটাকে আমি মন থেকে ভালবাসি।‘

কীভাবে শত হতাশা সত্ত্বেও নিজেকে তৈরি রাখেন তিনি? পূজারার ব্যাখ্যা, ‘কোনও প্রত্যাশা ছাড়াই রোজকার রুটিন ও খেলায় নিজেকে ব্যস্ত রাখি। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক—যে কোনও মঞ্চে সুযোগ পাওয়ার এটাই একমাত্র মন্ত্র।‘

প্রসঙ্গত, জুন মাসে ইংল্যান্ড সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। খেলবে টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকার ট্রফির পর এই প্রথম লাল বলের ক্রিকেট খেলতে নামবেন রোহিতরা। তার জন্য ৩৫ জনের প্রাথমিক ক্রিকেটারের তালিকাও প্রস্তুত করেছে বিসিসিআই। যদিও তা প্রকাশিত হয়নি। সেই লিস্টে পূজারার নাম ওঠে কি না, তা এখনও অনিশ্চিত। যদিও সুযোগ পেলে যে নিজের সেরাটাই দেবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী পূজারা। বলেছেন, ‘টিম ইন্ডিয়া বরাবরই লড়াকু দল। যদিও গত ২০ বছরে আমরা ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরিনি। তাই সুযোগ পেলে দলের স্বার্থে আমার পুরোটা উজাড় করে দেব। সেটাই হতে পারে আমার সেরা অবদান।‘


```