
শেষ আপডেট: 10 November 2023 20:29
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের আউট নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল রহমান ‘টাইম আউট’ কল করেছিলেন। সাধারণ ক্রিকেটপ্রেমীরা পরের কথা, অনেক ক্রীড়া সাংবাদিকও প্রেস বক্সে বসে মাথা চুলকোতে থাকেন, ব্যাপারটা কী হল!
তারপর গুগল করে জানা গেল, এক জন ব্যাটার আউট হওয়ার পর ৩ মিনিটের মধ্যে পরের ব্যাটারকে নামতে হবে। তার বেশি দেরি হলেই টাইম আউট কল করা হবে। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে তাই হয়েছে। তবে এই নিয়ে ছিঃ ছিঃ পড়েছে ক্রিকেট বিশ্বে। কারণ, অনেকের মতে সাকিবের আচরণ ক্রিকেট সুলভ নয়। এক আধ সেকেন্ড দেরি হয়েছে কি হয়নি, উনি কল করে দিয়েছেন। ক্রিকেট আসলে জেন্টলম্যানস গেম।
শুক্রবার একটি ঘরোয়া ম্যাচের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তাতে দেখা যাচ্ছে, ব্যাটের খোঁচা লেগে ক্যাচ উঠেছে। উইকেট কিপার ডাইভ দিয়ে সেই বল লুফতে গিয়ে তাঁর তালুতে লেগে পিঠে গিয়ে পড়েছে। সেখানেই বলকে আগলে রেখেছেন তিনি। ক্রিকেটে এমন অদ্ভূত আউট আগে দেখা গেছে কিনা কে জানে!
দেখুন সেই দৃশ্য—
Unbelievable dismissal ????! pic.twitter.com/FdNdORubUC
— Harsh Goenka (@hvgoenka) November 10, 2023