Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার মহিলা আম্পায়ার!

'এতবছরের স্বপ্ন সত্যি হল', বলছেন এই ক্যারিবিয়ান আম্পায়ার।

পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার মহিলা আম্পায়ার!

শেষ আপডেট: 15 December 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো: প্রথম মহিলা আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করে নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের মহিলা আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামস। বৃহস্পতিবার গ্রেনাডায় অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচটিই পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যাকলিন। ম্যাচ শুরুর আগে উইলিয়ামস জানান, স্বপ্ন সত্যি হয়েছে তাঁর। এই সুযোগ পেয়ে তিনি সম্মানিত। 

টিভি ক্যামেরার সামনে জ্যাকলিন উইলিয়ামস বলেন, "প্রথম মহিলা হিসেবে এই সম্মান পাওয়ায় খুবই ভাল লাগছে। গর্ব অনুভব করছি। বলা যেতে পারে, আমার এতবছরের স্বপ্ন সত্যি হল। তবে আশা করব ভবিষ্যতে আমার সামনে এমন সুযোগ আরও আসবে। আইসিসি আমায় এই দায়িত্ব দেওয়ায় আমি অত্যন্ত সম্মান বোধ করছি। একটা কথাই বলতে পারি, কেরিয়ারে এতবছরের কষ্টের সুফল পেলাম।” 

উল্লেখ্য, প্রথম ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংরেজ বাহিনীর বিরুদ্ধে ১০ রানে ম্যাচ জিতে নেয় তাঁরা। আপাতত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদেরকে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে।

এই ম্যাচে জ্যাকলিনের পাশাপাশি অন ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন গ্রেগরি ব্র্যাথওয়েট। আর টেলিভিশন আম্পায়ার ছিলেন লেসলি রেইফার জুনিয়র ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড।


```