Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনেশ কেন ফাইনালে বাতিল হলেন? জানিয়ে দিলেন বিশ্ব কুস্তি সংস্থার প্রধান

যে কুস্তিগিরকে নিয়ে সারা ভারত পদক জয়ের স্বপ্ন দেখছিল, তিনি এইভাবে লড়াই থেকেই ছিটকে যাবেন, কেউ ভাবতে পারেননি।

ভিনেশ কেন ফাইনালে বাতিল হলেন? জানিয়ে দিলেন বিশ্ব কুস্তি সংস্থার প্রধান

বাতিল হওয়ার পরে মনমরা হয়ে বসে ভিনেশ।

শেষ আপডেট: 7 August 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগত কেন কী কারণে বাতিল হলেন, সেটি স্পষ্ট করল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার রাতে ভিনেশের দুই কেজি ওজন কমাতে নিরন্তর চেষ্টা করা হয়েছে। তারপরেও তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গিয়েছে। তাই তিনি বাতিল হয়েছেন ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে। তিনি ফাইনালে নামতে পারেননি। বিশ্ব কুস্তির ক্রম তালিকায় ভিনেশের স্থান সকলের নিচে চলে গিয়েছে।

যে কুস্তিগিরকে নিয়ে সারা ভারত পদক জয়ের স্বপ্ন দেখছিল, তিনি এইভাবে লড়াই থেকেই ছিটকে যাবেন, কেউ ভাবতে পারেননি। অনেকেই এরজন্য চক্রান্তের গন্ধ পাচ্ছিলেন। কেউ আবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে আন্তর্জাতিক কুস্তি সংস্থাকেও। কিন্তু এদিন তারাও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ‘‘ভিনেশ ফোগতের ক্ষেত্রে যেটা করা হয়েছে, সেটি নিয়ম মেনেই। নিয়ম সকলের জন্য এক হওয়াই উচিত। কারণ ওজন পরিমাপের সময় সব কুস্তিগিররা সেখানে থাকে, সব অফিসিয়ালরা থাকেন, সেখানে নিয়মের মাপকাঠিই সব।’’

ওই সংস্থার প্রধান নেনাদ লালোভিচ বলেছেন, ‘‘আমাদের সকলের নিয়ম মানা দরকার। কারও জন্য অন্য নিয়ম হতে পারে। আমরা ভিনেশের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। ও দারুণ ফর্ম দেখিয়ে ফাইনাল পর্যন্ত উঠে এসেছিল। কিন্তু ওজন বেড়ে যাওয়ায় ছিটকে গিয়েছে। ভিনেশকে রুপোও দেওয়া যাবে না, কারণ বয়স বেড়ে যাওয়ায় তো ক্যাটাগরিও বদল হয়ে গিয়েছে।’’

বিশ্ব কুস্তি সংস্থা এও জানিয়েছে, ভারতীয় অলিম্পিক সংস্থা তাদের ভিনেশের বিষয়টি বিবেচনা করতে বলেছিল। তাতে অন্য দেশ প্রতিবাদ জানাতে পারত। কারণ আমরা কঠোরভাবে নিয়ম পালন করে থাকি। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে পরে আরও জলঘোলা হতে পারত।


```