Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

KKR New Captain: কেন রাহানেকেই অধিনায়ক বাছল কেকেআর? ফাঁস হল আসল কারণ

মেগা নিলামের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল।

KKR New Captain: কেন রাহানেকেই অধিনায়ক বাছল কেকেআর? ফাঁস হল আসল কারণ

কলকাতা নাইট রাইডার্স দলের নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে

শেষ আপডেট: 3 March 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে মাত্র দেড় কোটি টাকার বিনিময়ে অজিঙ্কা রাহানেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মনে করেছিলেন, কেকেআর ব্রিগেডে রাহানের ঘর ওয়াপসি হলেও, তাঁকে হয়ত দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে না।

কিন্তু, সোমবার (৩ মার্চ) কার্যত সবাইকে চমকে দিয়ে রাহানের নাম কলকাতা নাইট রাইডার্স দলের নয়া অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু, কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন,  'এই দলের অধিনায়ক হিসেবে আমরা এমন একজনকে চাইছিলাম, যাঁর মধ্যে অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি রয়েছে। এই পরিস্থিতিতে অজিঙ্কা রাহানেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পেরে, আমরা খুবই আনন্দিত। কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আইয়ার। ওঁর মধ্যেও যথেষ্ট নেতৃত্বের দক্ষতা রয়েছে। আশা করি, এই দুজনের চাণক্য নীতি দলের হয়ে খেতাব ধরে রাখতে পারবে।'

২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য কেকেআর স্কোয়াড

রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, এনরিক নোর্খিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, রোভম্য়ান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেনসর জনসন, লভনিথ শিশোদিয়া, অজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মঈন আলি এবং উমরান মালিক।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিল। সেইসময় দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু, মেগা নিলামের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্সের আগামী অধিনায়ক কে হতে পারেন? ইতিমধ্যে, অনেকে আবার আশা করেছিলেন ভেঙ্কটেশ আইয়ারের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। শেষপর্যন্ত রাহানেকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।


```