.jpg)
বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচ
শেষ আপডেট: 25 February 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালের টিকিট ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে। গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড এবং ভারত সেমিফাইনালের দরজা খুলতে পেরেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে গ্রুপ বি'র সেমিফাইনাল অঙ্ক ইতিমধ্যে ভেস্তে গিয়েছে। বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ভারতীয় ক্রিকেট দলের উপর চাপ ইতিমধ্যে বেড়ে গিয়েছে। গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া আরও একটা ম্যাচ খেলবে। আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। আসুন জেনে নেওয়া যাক, সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে ভারতীয় ক্রিকেট দল ২ ম্যাচে জয়লাভ করলেও, পয়েন্ট টেবিলে তারা আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। প্রথম স্থানে দাঁড়িয়ে থাকা নিউজিল্যান্ডও জোড়া ম্যাচে জয়লাভ করেছে। কিন্তু, নেট রানরেটের বিচারে তারা ভারতের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে যে দল জয়লাভ করবে, তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে পারবে।
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুটো গ্রুপ থেকে শীর্ষ ২ দল খেলতে নামবে। গ্রুপ এ'তে যে দল শীর্ষস্থানে থাকবে, তাদের শেষ চারের লড়াই গ্রুপ বি'র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে। ঠিক এভাবেই গ্রুপ এ'তে যে দল দ্বিতীয় স্থানে থাকবে, তাদের সেমির যুদ্ধে গ্রুপ বি'র শীর্ষস্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে।
বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দুটো দলকেই ইতিমধ্যে ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপাতত গ্রুপ বি থেকে ফেভারিট হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে মনে করা হচ্ছিল। সেকারণে এই ম্যাচের ফলাফল গোটা টুর্নামেন্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের পর ইংল্যান্ড এবং আফগানিস্তানের সামনেও সেমির দরজা খুলে গেল। এই গ্রুপ থেকে যে কোনও দল শেষ চারের লড়াইয়ে নাম লেখাতে পারে। ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বড় চিন্তা হল, কোনও দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। ফলে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে।