Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের ভিসা পেলেন বশির, কী কারণে সঙ্কটে পড়ে গিয়েছিলেন ইংল্যান্ড স্পিনার

ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের ভিসা হয়ে গেলেও আটকে গিয়েছিলেন বশির। তাঁর ভিসা বাতিল করা হয়।

ভারতের ভিসা পেলেন বশির, কী কারণে সঙ্কটে পড়ে গিয়েছিলেন ইংল্যান্ড স্পিনার

শেষ আপডেট: 25 January 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: জটিলতা কাটিয়ে অবশেষে শোয়েব বশির ভারতে আসার ভিসা পেলেন। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই ২০ বছরের তরুণ স্পিনারের টেস্ট অভিষেক হতে পারত। কিন্তু ভিসা নিয়ে সমস্যার কারণে সেটি হয়নি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে বশিরের অভিষেক হবে।

ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের ভিসা হয়ে গেলেও আটকে গিয়েছিলেন বশির। তাঁর ভিসা বাতিল করা হয়। তারপরে ভারতীয় কেন্দ্রমন্ত্রকের সঙ্গে কথা বলেছিলেন ব্রিটিশ দূতাবাসের আধিকারিকরা। তারপর জটিলতা কেটে যায়। এই নিয়ে ইংল্যান্ড শিবির থেকে বিবৃতি দিয়েছিলেন অধিনায়ক বেন স্টোকস। তিনি জানান, বশিরের ভিসা সমস্যা কেটে না না গেলে আমরা সিরিজই হয়তো বয়কট করতাম। এমন একটা আন্দাজ করেই ভারত সরকার আরও সক্রিয় হয়ে ওঠে।

ভারতীয় দূতাবাস থেকে অবশ্য বলা হয়েছে, বশিরের কাগজপত্তর নিয়ে সমস্যা ছিল। তিনি সব তথ্য পেশ করেননি, তাই তাঁর ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পাক বংশোদ্ভূত ওই তরুণ স্পিনার তারপরে দুবাই থেকে লন্ডনে ফিরে যান। তারপর অবশ্য এদিনই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

কে এই বশির? যিনি টেস্ট খেলতে নামার আগেই ভিসা সমস্যার কারণে বিখ্যাত হয়ে গিয়েছেন। বশিরের জন্ম ২০০৩ সালের ১৩ অক্টোবর। ইংল্যান্ডের কাউন্টি সারেতে জন্ম নেওয়া এই ডানহাতি স্পিনারের অভিষেক হয়েছে সমারসেটে। তাঁর কাকা উইকেটরক্ষক ব্যাটার, যিনি কাউন্টিতে পরিচিত নাম ছিলেন। বশির ইংল্যান্ডের লায়ন্স দলের হয়েও খেলেছেন বশির। তারপরেই ভারতে থেকে জানতে পারেন তাঁর ভিসা সমস্যা রয়েছে। তখনই দেশে পাঠিয়ে দেওয়া তাঁকে।


```