Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিরাটের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কে? বাবরকে বাজি ধরছেন প্রাক্তন পাক ক্রিকেটার

কামরান আকমলের দাবি, এইমুহূর্তে এমন দু’জন আছেন, যাঁরা বিরাটের রেকর্ড ভাঙতে পারেন।

বিরাটের ৫০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কে? বাবরকে বাজি ধরছেন প্রাক্তন পাক ক্রিকেটার

শেষ আপডেট: 18 November 2023 19:36

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ফের শতরান করেছেন বিরাট কোহলি। এই নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০টি শতরান করে ফেলেছেন তিনি। টপকে গিয়েছেন শচীন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকেও। বলা হচ্ছে, সবার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন কোহলি। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলের দাবি, এইমুহূর্তে এমন দু’জন আছেন, যাঁরা বিরাটের রেকর্ড ভাঙতে পারেন।

সম্প্রতি এক পাকিস্তানি টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন কামরান। বিরাটের এই দুর্দান্ত রেকর্ড ভাঙতে তিনি পাকিস্তানের অন্যতম সেরা প্লেয়ার বাবর আজমকেই বাজি ধরছেন। তবে বাবর একা না, কামরানের বাজি এক তরুণ ভারতীয় ক্রিকেটারও। তিনি শুভমন গিল। প্রাক্তন পাক তারকার কথায়, “প্রথম তিন ব্যাটারদের মধ্যে কেউই বিরাটের এই রেকর্ড ছুঁতে পারেন, ভাঙতেও পারেন। মিডল-অর্ডারে খেলা ব্যাটাররা সেটা পারবেন না।”

কামরান আরও বলেন, “আমাদের বাবর (আজম) আছে, ও এটা করতে পারে। ভারতের আবার শুভমন (গিল) আছে। এই রেকর্ড ভাঙার দৌড়ে ও থাকবে।” তবে এই দু’জন ছাড়া আর কেউ কোহলির রেকর্ড ভাঙতে পারে বলে এখনই মনে করছেন না কামরান আকমল। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছিলেন বিরাট। আর তারপর সেমিফাইনাল ম্যাচেই ভেঙে দেন সেই নজির।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফার্স্ট ইনিংসে কোহলির সেঞ্চুরি যেন সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিল। সেদিন সেকেন্ড ইনিংসে মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ের পরেও চর্চায় রয়েছে কোহলির ১১৩ বলে করা ১১৭ রান। এবারের বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে ইতিমধ্যে তিনি ৭১১ রান করে ফেলেছেন, যা এখনও অবধি সর্বোচ্চ। সামনে বাকি আর মাত্র একটি ম্যাচ। আপাতত সেই ম্যাচেও বিরাটের জ্বলে ওঠার অপেক্ষায় প্রহর গুনছেন আপামর ভারতবাসী।


```