Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'বিরাট নিজেই প্রশংসার এক নাম', টি-২০ বিশ্বকাপে কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হন লতা

প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর একসময় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

'বিরাট নিজেই প্রশংসার এক নাম', টি-২০ বিশ্বকাপে কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হন লতা

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 March 2025 22:20

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর একসময় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির দুর্দান্ত ইনিংস দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ২৭ মার্চ, ২০১৬-তে মোহালিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। 

তারপরে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (তৎকালীন টুইটার) পোস্ট করে লতা মঙ্গেশকর লিখেছিলেন, "তাঁর প্রশংসা করার ভাষা নেই, কারণ তিনি নিজেই এক প্রশংসার নাম।"  

ওই ম্যাচে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপ্রকার একাই ভারতকে জেতান কোহলি। নয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে দুর্দান্ত ইনিংস খেলে দলকে ছয় উইকেটে জয় এনে দেন তিনি। এটাই প্রথম নয়, লতা মঙ্গেশকর একাধিকবার কোহলির প্রশংসা করেছেন। 

২০১৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে কোহলির ২৩৫ রানের ইনিংসের পরও তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, "বিশেষ করে বিরাট কোহলিকে অভিনন্দন জানাই, যিনি ২৩৫ রান করেছেন।" লতা মঙ্গেশকর আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৪টি ভাষায় ৫০,০০০-এরও বেশি গান গেয়েছেন। ২০০১ সালে তাঁকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। 


```