Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইপিএল ফাইনালের আগেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, ম্যাচ ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন

একটা বড় শঙ্কা রয়েছে। কারণ সাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় 'রেমাল'।

আইপিএল ফাইনালের আগেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, ম্যাচ ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন

আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কী হবে

শেষ আপডেট: 25 May 2024 23:39

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মহারণ। কলকাতার নাইটদের সামনে হায়দরাবাদের যোদ্ধারা। আইপিএল ফাইনাল নিয়ে টগবগ করে ফুটছে গোটা দেশ। কিন্তু একটা বড় শঙ্কাও রয়েছে। কারণ সাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় 'রেমাল'। রবিবার খেলা আদৌ হবে তো, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই অনেকের মনে ঘুরছে। সত্যি যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তবে চ্যাম্পিয়ন কোন টিম হবে? 

এই মরশুমে শুরু থেকেই বাকি দলগুলিকে 'ডমিনেট' করেছে কেকেআর। গোটা টুর্নামেন্টে একবারের জন্যও চতুর্থ স্থান পর্যন্ত নামেনি গৌতম গম্ভীরের দল। একটা সময়ে কিছু দিন 'সর্বনিম্ন' তৃতীয় স্থানে ছিল তারা। তবে শেষ পর্যন্ত সবথেকে বেশি পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থেকে, সবথেকে ভাল নেট রানরেট নিয়ে ফাইনাল পর্যন্ত গেছে কলকাতা। রবিবার তাই ম্যাচ ভেস্তে গেলেও অ্যাডভান্টেজ তাদেরই। 

আইপিএল ফাইনালের জন্য একটি 'রিজার্ভ ডে' রাখা হয়েছে। অর্থাৎ রবিবার দুর্যোগের কারণে ম্যাচ ভেস্তে গেলে তা পরের দিন, সোমবার খেলা হবে। তবে রিজার্ভ ডে-তে খেলা হতে গেলে রবিবার সম্পূর্ণ ম্যাচ ভেস্তে যেতে হবে। অল্প কিছু ওভার খেলা হয়ে গিয়ে বৃষ্টি নেমে সময় নষ্ট হওয়ার পর আবার খেলা শুরু হলে ডার্ক-ওয়ারথ লুইস নিয়ম মানা হবে।

এছাড়া এমনও হতে পারে, রবিবার যত ওভার পর্যন্ত খেলা হল, সোমবার ঠিক সেখান থেকেই আবার খেলা শুরু হবে। ঠিক যেমন ২০২৩ আইপিএল ফাইনালে হয়েছিল। 

আর যদি ম্যাচে একটিও বল না গড়ায় তাহলে পরের দিন খেলা হবে। সে ক্ষেত্রে অর্ধেক ম্যাচও হতে পারে, আবার সম্পূর্ণ ম্যাচও। তা নির্ভর করবে রবিবারের আবহাওয়ার ওপরই। তবে যদি 'রিজার্ভ ডে'-তেও কোনও খেলা না হয়, তবে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে কেকেআর! কারণ গোটা টুর্নামেন্টে বাকি দলের তুলনায় তারাই সবকিছুতে এগিয়ে। আক্ষরিকভাবে তারাই সেরা টিম। 


```