Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনালি স্মৃতি ফিরিয়ে কলকাতায় এলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লয়েড

২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। গায়ানা, লন্ডন, দুবাই হয়ে বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান লয়েড।

সোনালি স্মৃতি ফিরিয়ে কলকাতায় এলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লয়েড

শেষ আপডেট: 10 January 2024 21:49

দ্য ওয়াল ব্যুরো: সিটি অব জয়-তে ক্লাইভ লয়েড।   ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ বুধবারই সকালে দমদম বিমানবন্দরে পা রাখেন।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে হাজির থাকবেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। গায়ানা, লন্ডন, দুবাই হয়ে বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান লয়েড। দীর্ঘ বিমানযাত্রার ধকলের ছাপই ছিল না বিশ্বকাপের প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়নের চোখেমুখে। ১৯টি টেস্ট শতরানের মালিক লয়েড। টেস্টে সর্বাধিক রানের নিরিখে চতুর্থ সেরা ইনিংস খেলেছেন এই কলকাতাতেই।

ইডেন গার্ডেন্সে ১৯৮৩ সালের ১০ ডিসেম্বর শুরু হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে। ওডিআই ফরম্যাটে সেই সময়ের বিশ্বসেরা অধিনায়ক কপিল দেবের ভারতকে সেই টেস্টে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ৪২ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হাল ধরেন লয়েড।

ভারতের প্রথম ইনিংসে ২৪১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেন ৩৭৭ রানে। লয়েড অপরাজিত ছিলেন ১২টি চারের সাহায্যে ২৯০ বলে অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলে। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হন লয়েড।

সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লের প্রাক্তন ছাত্র সুরজিৎ বক্সী লয়েডকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করেন। বাংলার গ্রামের স্কুলের কথা শুনে লয়েডও আসার জন্য উৎসাহী ছিলেন। সুরজিৎ বক্সীর পুত্র সম্মেলন বক্সী বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন লয়েডকে। তাঁর কথায়, গ্রামের স্কুলের ৭৫ বছরে আশি ছুঁইছুঁই লয়েড হাজির হচ্ছেন এর চেয়ে গৌরবের কিছু হতেই পারে না। পূর্ব সাতগেছিয়া সংহতির সহযোগিতায় আয়োজিত স্কুলের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের কাছেও ১২ জানুয়ারি স্মরণীয় হতে চলেছে।


```