Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কলকাতাতেই ডুরান্ড কাপের ম্যাচ, অনুমতি দিল পশ্চিমবঙ্গ পুলিশ

শহরের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।

কলকাতাতেই ডুরান্ড কাপের ম্যাচ, অনুমতি দিল পশ্চিমবঙ্গ পুলিশ

সেমিফাইনাল-ফাইনাল কলকাতাতেই, জানাল পশ্চিমবঙ্গ পুলিশ

শেষ আপডেট: 21 August 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: আগের সূচি অনুযায়ী, কলকাতাতেই হওয়ার কথা ছিল ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। কিন্তু শহরের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে করার অনুমতি দিল।

গত রবিবার যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানেরআরজি কর-কাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে সেই ম্যাচ বাতিল করেন বিধাননগর পুলিশ কমিশনার জানিয়েছিলেন, ম্যাচের সময় সমর্থকদের সঙ্গে দুষ্কৃতীদের মাঠে ঢুকে পড়ার খবর ছিলযে কারণে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় ডুরান্ড কর্তৃপক্ষ। আর তাতেই সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তিন প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের সমর্থকরা রবিবারই মিছিল করে এর প্রতিবাদ জানায়।

বুধবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেন কল্যান চৌবে। যাতে ডুরান্ড কমিটির সঙ্গে কথা বলে প্রশাসন বাকি ম্যাচ কলকাতায় করাতে পারে। প্রস্তাব দিয়েছিলেন তিন প্রধানের কর্তারাও। সেখানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘কলকাতা খেলার শহর। এখান থেকে যাতে ডুরান্ডের খেলা সরিয়ে না দেওয়া হয় সে জন্য আমরা অনুরোধ করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ডুরান্ড কমিটি জানাবেন।’’ বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা এবং মহমেডান সচিব ইস্তিয়াক আহমেদ। অর্থাৎ বলা যেতে পারে একপ্রকার চাপে পড়েই ডুরান্ডের বাকি ম্যাচ বাতিল করার ঝুঁকি নিল না পুলিশ। 


```