Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘মোহনবাগানকে হারালেই হবে না, আমাদের ট্রফি চাই’, সেমিতে নামার আগে বললেন কুয়াদ্রাত

লাল হলুদ দল টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে। কুয়াদ্রাতের স্পর্শে বদলে গিয়েছে দল। তিনি ধীরে ধীরে দলের ফুটবলারদের মনোবল বাড়ানোর কাজটি করেছেন।

‘মোহনবাগানকে হারালেই হবে না, আমাদের ট্রফি চাই’, সেমিতে নামার আগে বললেন কুয়াদ্রাত

শেষ আপডেট: 23 January 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপে মোহনবাগানকে হারানোর পরে চাঙ্গা ইমামি ইস্টবেঙ্গল শিবির। দলের কোচ থেকে শুরু করে ফুটবলাররা সবাই আচমকা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। কোচ কার্লোস কুয়াদ্রাত অবশ্য বলেই দিয়েছেন, মোহনবাগানকে হারানো মানেই আমাদের কাজ শেষ নয়, বরং সুপার কাপ জিতে আমাদের কলকাতায় ফিরতে হবে।

সুপার কাপে বুধবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসি-র বিপক্ষে। ওই ম্যাচে জিতলে ট্রফির একধাপ কাছে পৌঁছানো যাবে। দলের স্প্যানিশ কোচ সাংবাদিকদের বলেছেন, আমরা একইভাবে ডুরান্ডের ফাইনালে উঠেছিলাম, কিন্তু ট্রফি হারিয়েছিলাম। তাই এবার সতর্ক থাকতে চাই আমরা। দলের ছেলেদের মনোসংযোগ ঠিক রয়েছে। আমরা চাই বাকি দুটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে।

 লাল হলুদ দল টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে। কুয়াদ্রাতের স্পর্শে বদলে গিয়েছে দল। তিনি ধীরে ধীরে দলের ফুটবলারদের মনোবল বাড়ানোর কাজটি করেছেন। তিনি ম্যাচে দ্রুত কৌশল বদলাতে পারেন। প্ল্যান ‘এ’ কাজ না করলে ‘বি’ প্ল্যান দিয়ে বাজিমাত করেছেন কার্লোস। সেই জন্যই ম্যাচের আগে বলেছেন, আমি জানি ধারাবাহিকতা বজায় রাখা খুব কঠিন। দুম করে দুটি ম্যাচে জিতে পরের তিনটি ম্যাচ হারলে কোনও দাম থাকে না।

তিনি বলেছেন, গত মরশুমে ধারাবাহিকতার অভাব ছিল প্রতিপদে। মুম্বই সিটি ও বেঙ্গালুরুকে হারিয়েও সেই ছন্দ ধরে রাখতে পারিনি। গোল করলেও হজমও করছিলাম। গোল খেলে দলের পক্ষে ফিরে আসা কঠিন হয়ে যায়। পয়েন্টই আসল।

লাল হলুদ কোচ মানছেন তাঁর দলেও অনেক নিয়মিত ফুটবলার নেই। তিনি দলের ডিফেন্সকে জমাট করার চেষ্টা করে গিয়েছেন। কোচ জানান, ‘এবারের ডার্বিতে দলের একাধিক ফুটবলারের অভিষেক হয়েছিল। তারা ভাল খেলেছে, এই চাপ রাখার কৌশল পরের ম্যাচগুলিতে কাজে দেবে। আমি আশাবাদী।’

দলের সমর্থকরাও যে জিয়নকাঠি, সেটিও মানছেন বিদেশি কোচ। লাল হলুদের হেডস্যারের ব্যাখ্যা, মোহনবাগান ম্যাচে আমরা পিছিয়ে থাকার পরেও গ্যালারির সমর্থকরা যেভাবে আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন, সেটাই ম্যাচে পার্থক্য হয়ে গিয়েছে।      


```