Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাক ব্যাটসম্যান রিজওয়ানকে বুকে টেনে নিয়ে সবার মন জয় বিরাটের, ছবি ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: হাইভোল্টেজ ম্যাচ। চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার আঁচ। পৃথিবীর যে প্রান্তেই যখনই মুখোমুখি  হোক ভারত, পাকিস্তান, টেনশন থাকবেই (tension)। কিন্তু ওই লড়াইয়ের সময়টুকুই। মাঠের লড়াই মাঠেই শেষ। এক শিবিরের হয়তো বিজয়োল্লাস, উল্টো

পাক ব্যাটসম্যান রিজওয়ানকে বুকে টেনে নিয়ে সবার মন জয় বিরাটের, ছবি ভাইরাল

শেষ আপডেট: 25 October 2021 05:55

দ্য ওয়াল ব্যুরো: হাইভোল্টেজ ম্যাচ। চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার আঁচ। পৃথিবীর যে প্রান্তেই যখনই মুখোমুখি  হোক ভারত, পাকিস্তান, টেনশন থাকবেই (tension)। কিন্তু ওই লড়াইয়ের সময়টুকুই। মাঠের লড়াই মাঠেই শেষ। এক শিবিরের হয়তো বিজয়োল্লাস, উল্টো ক্যাম্পে হতাশার আবহাওয়া। বড় জোর এটুকু। তারপর হাসতে হাসতে পাশাপাশি দুদলের হাত মিলিয়ে মাঠছাড়া। তার মধ্যেই গতকালের এক টুকরো ছবি ভাইরাল হল। পাক অধিনায়ক বাবর আজম, উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানেরর (rizwan) দাপুটে ব্যাটিংয়ে এই প্রথম টি ২০ বিশ্বকাপের কোনও ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান। ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে বাবর-বাহিনী ভারতকে দাঁড়াতেই দিল না।  কিন্তু মাঠ ছাড়ার সময় রিজওয়ানকে বুকে টেনে নিয়ে  (hug) সবার মন  জয় (heart) করে বিরাট বড় খেলোয়াড়ি মানসিকতার (sportsmanship) পরিচয় দিলেন ভারত অধিনায়ক (virat kohli)। বাবর ৬৮, রিজওয়ান ৭৮ রানে নট আউট থেকে গেলেন।  দুজনকেই অভিনন্দন  জানালেন বিরাট কোহলি। উপমহাদেশের দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মধ্যেই এই দারুণ দৃশ্যের প্রশংসায় সরব দুদেশের ক্রিকেটপ্রেমীরাই (cricket lovers)। তাঁদের প্রতিক্রিয়া দেখুন।          

```