Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রোহিত টস কারচুপি করে জিতেছেন! পাকিস্তান ক্রিকেটের গৃহযুদ্ধে জড়ালেন আক্রম ও সিকন্দার

কী দাবি করেছিলেন সিকন্দার?

রোহিত টস কারচুপি করে জিতেছেন! পাকিস্তান ক্রিকেটের গৃহযুদ্ধে জড়ালেন আক্রম ও সিকন্দার

শেষ আপডেট: 17 November 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা টসে কারচুপি করেছেন, এমনই অভিযোগ তোলেন প্রাক্তন পাক ক্রিকেটার সিকন্দার বখত। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এই বিতর্কে সিকন্দরের পাশে দাঁড়ালেন না প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। 

কী দাবি করেছিলেন সিকন্দার?

একটি পাক চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাক্তন পাক ক্রিকেটার দাবি করেন, যখনই টস করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তখন অনেকটা দূরে কয়েনটা ছুড়ে দিচ্ছেন। ফলে ম্যাচ রেফারি যেটা বলছেন, সেটা বিশ্বাস করতে হচ্ছে। অন্য দলের অধিনায়করা নিজেরা দেখতে পাচ্ছেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে।

শুধু তিনি একা নন, পাক ও শ্রীলঙ্কার কিছু সংবাদমাধ্যমও একই দাবি করে। কিছু নেটিজেন এও দাবি করেন, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট কয়েন না দেখেই বলেন ভারত জিতেছে! যদিও এই দাবির কোনও সত্যতা এখনও সামনে আসেনি।

ভারতীয় ক্রিকেট ভক্তদের দাবি, বিশ্বকাপে হারের পরই এইসব বলছে পাকিস্তান, শ্রীলঙ্কা। কোনওভাবেই এটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলা  যায় না। এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এবার মুখ খুললেন ওয়াসিম আক্রম।

তিনি বলেন, 'টসের সময় কয়েন কোথায় পড়বে, তা কে ঠিক করবে? এমন মন্তব্য খুবই অস্বস্তিকর। আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না...'। ওয়াসিম আক্রমের এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, তিনি একেবারেই টস বিতর্ককে সমর্থন করছেন না। যার জেরেই এই টস বিতর্ক নিয়ে পাকিস্তানেই বেঁধে গেল 'গৃহযুদ্ধ'!


```